Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • থাকির জায়গা আসিলো না, আজ থাকি পাঁকা ঘরত থাকিম মুই
    আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১২:৫৪
    আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১২:৫৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    থাকির জায়গা আসিলো না, আজ থাকি পাঁকা ঘরত থাকিম মুই

    আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১২:৫৪
    আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১২:৫৪

    থাকির জায়গা আসিলো না, আজ থাকি পাঁকা ঘরত থাকিম মুই

    হ্যামার মাকে (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আল্লাহ সুস্থ্য রাখুক। হ্যামার মা নিজ হাতে হ্যামাক থাকিবার পাঁকা ঘর দেল ব্যাহে। থাকির জায়গা আসিলো না, আজ থাকি পাঁকা ঘরত থাকিম মুই। ইউএনও’ক কঙ কুদদিন দেবেন ঘর। খালি কয় মাননীয় প্রধানমন্ত্রী হ্যামাক অনুষ্ঠান করি ঘর দিবে বেলে। বিশ্বাস কর নাই। আজই (শনিবার) যখন বড় পর্দাদ মোর মাক (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেখছু আর মা কইছে হ্যামাক ঘর আর জমি কোনা দিয়ে দেল। শুনিয়া মোর বুক ভরি গেইছে। মোর জীবনোত আর কোন চাওয়া নাই। সারা জীবন মার (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জন্য দোয়া করি কাটে দেম। নিজ হাতে তৈরি বড় তসবী হাতোত নিয়ে দোয়া করতে করতে “মুজিব শতবর্ষ কাছারীপাড়া আশ্রয়ণ পল্লী” গ্রামে ঘর পাওয়া রহমত আলী আবেগে আপ্লীত হয়ে পড়ে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্প হতে নির্মিত ঘর প্রদানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় দেখানো হয়। সে অনুষ্ঠানটি তিনি নিজে দেখেছেন। পরে ঘরের চাবী, জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্রের কপি পাওয়ার পর রহমত আলী এভাবে অভিমত ব্যক্ত করেন। তিনি ঘরের তালিকায় নাম দেখে তসবী তৈরি করা শুরু করেন। দোয়া করার জন্য প্রায় ১০ ফুট লম্বা তসবী তৈরি করেছেন। সব সময় তসবী হাতে দোয়াও করছেন।

    অসহায় এসব উপকারভোগীদের কাছে এক একটি ঘর যেন “স্বপ্ন নীড়”। স্বপ্ন নীড়ে উঠতে উদগ্রীব ও অধীর অপেক্ষায় ছিল এসব গৃহহীন উপকারভোগীরা। সে স্বপ্নের অবসান হলো আজ শনিবার। তাই উপকারভোগীদের মাঝে উৎসব আর আনন্দের বন্যা বইছে।

    শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতি উপকারভোগীকে ঘর ও ২ শতাংশ করে জমি প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ উপজেলার উপকারভোগীদের মাঝে স্থানীয়ভাবে ঘরের চাবী ও একটি ফোডারে জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, শাপলা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মজিদুল ইসলাম, বাহাগিলী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি, পুটিমারী ইউপি চেয়ারম্যান মোঃ আবু সায়েম লিটন প্রমুখ।

    পরে “মুজিব শতবর্ষ কাছারীপাড়া আশ্রয়ণ পল্লী” গ্রামেও জাঁক জমকভাবে স্থানীয় প্রশাসনের আয়োজনে প্রতিটি উপকারভোগীদের ঘরের চাবি ও ফোডারে জমির দলিল, খমিয়ান, ডিসিআর, সনদপত্র তুলে দেয়া হয়।

    উল্লেখ্য যে, “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” স্লোগান নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ শ’ ৪০ ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নিমার্ণ করা হয়। এ উপজেলার ১ শ’ ৪০ টি পরিবারকে ঘর ও প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে জমি প্রদান করা হয়। প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বিধাব, স্বামী পরিত্যক্তাদের অগ্রাধিকার দিয়ে এ উপজেলায় ভূমিহীন ও গৃহীনদের তালিকা করে প্রথম পর্যায় এসব ঘর প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প হতে এ ঘরগুলো নির্মিত হয়। প্রতিটি ঘর নিমার্ণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। ১ শ’ ৪০ টি ঘর নিমার্ণে ব্যয় হয়েছে ২ কোটি ৩৯ লক্ষ ৪০ হাজার টাকা।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬