Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড় জেলায় প্রাথমিকভাবে ২১ হাজার ৬শ’ জনকে ভ্যাকসিন দেওয়া হবে
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ১৬:৩৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ১৬:৩৫

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    পঞ্চগড় জেলায় প্রাথমিকভাবে ২১ হাজার ৬শ’ জনকে ভ্যাকসিন দেওয়া হবে

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ১৬:৩৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ১৬:৩৫

    পঞ্চগড় জেলায় প্রাথমিকভাবে ২১ হাজার ৬শ’ জনকে ভ্যাকসিন দেওয়া হবে

    করোনা ভ্যাকসিন গ্রহনে প্রস্তুত পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ। আগামী ৭ ফেব্রুয়ারি এ জেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার সকালে জেলা পর্যায়ে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জেলা প্রশাসন কর্তৃক গঠিত কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

    জেলা প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। সভায় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোজাফফর রহমান, ডা. তোফায়েল হোসেন, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলমসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে জেলার জন্য ২ হাজার চারশ’টি ভায়াল পাওয়া যাবে। এর একটি থেকে নয় জনকে ভ্যাকসিন দেয়া হবে। সে হিসেবে ২১ হাজার ছয়শ’ জনকে এই টিকা দেওয়া যাবে। করোনার টিকা রাখার স্থানসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ১৮টি ক্যাটাগরির মধ্যে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের এই টিকা দেওয়া হবে। এজন্য প্রত্যেককে অনলাইনে নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে নিজের উদ্যোগে রেজিষ্ট্রেশন করতে হবে। ১৮ ক্যাটাগরির বাইরে ৫৫ বছরের উর্ধে নাগরিকরাও করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং তারাও প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারী) ডা. আমির হোসেন, মেডিকেল অফিসার তোফায়েল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাফফর হোসেন ও পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম প্রথম করোনা টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে সভায় জানানো হয়।

    সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, আধুনিক সদর হাসপাতালে চারটি, চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে এবং জেলা পুলিশ লাইন্সে একটি টিম ১৮টি ক্যাটাগরিতে ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশনকৃতদের ভ্যাকসিন দেওয়া হবে। তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি পঞ্চগড়ে করোনার ভ্যাকসিন পৌছানোর কথা রয়েছে। এখন তালিকা তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ে করোনা ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হবে।

    জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, কভিড-১৯ মহামারি মোকাবেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত ১৮টি ক্যাটাগরিতে টিকা নিতে আগ্রহীদের প্রত্যেককে স্ব-স্ব উদ্যোগে নিবন্ধন করতে হবে। এর বাইরে ৫৫ বছরের বেশি বয়স্করাও টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬