Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে আদালতের চত্বরে মারধরের ঘটনায় প্রতিবন্ধি শিশুসহ আহত চারজন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৩০
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৩০

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    পঞ্চগড়ে আদালতের চত্বরে মারধরের ঘটনায় প্রতিবন্ধি শিশুসহ আহত চারজন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৩০
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৩০

    পঞ্চগড়ে আদালতের চত্বরে মারধরের ঘটনায় প্রতিবন্ধি শিশুসহ আহত চারজন

    পঞ্চগড়ে আদালত চত্বরেই মারধরের শিকার হয়েছে এক মামলার বাদী পক্ষের তিন নারী ও এক শিশু। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বানিয়াপাড়া এলাকার মকছেদুর রহমানের স্ত্রী আজিমা খাতুন (২৮), তার প্রতিবন্ধী মেয়ে মারিয়া শেখ (৫), আজিমার মা সকিনা বেগম (৫০) এবং খালা আরজিনা বেগম (৪৫)। আদালতে তাদের করা এক মামলায় বিবাদী পক্ষের দুই জনের জামিন নামঞ্জুর করে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে আদালত চত্বরেই বাদী পক্ষের ওই তিন নারী ও এক শিশুকে মারধর করে আসামী পক্ষের লোকজন। আদালত চত্বরে আহত অবস্থায় বেশ কিছু সময় পড়ে থাকলেও কেউ তাদের হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়নি। পরে আদালত চত্বরে থাকা লোকজনের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

    আহত নারীরা জানান, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বানিয়াপাড়া এলাকার মকছের রহমান ও প্রতিবেশি আজিরত ইসলামের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মকছেদুরের পরিবারের বেশ কয়েকজন আহত হন। ১০ ফেব্রুয়ারি মকছেদুর বাদী হয়ে আজিরতসহ ৮ জনের নামে আদালতে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আসামীরা জামিন আবেদন করলে আদালত আজিরত ও রয়েল নামের দুই আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামীদের জামিন মঞ্জুর করেন। আদালত প্রধান দুই আসামীর জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে উঠেন আসামী পক্ষের লোকজন। এ সময় আসামী পক্ষের আনোয়ার হোসেন, স্ত্রী শ্রুতি বেগম এবং বোন রুবিনা খাতুন বিরোধী পক্ষের তিন নারী ও এক শিশুকে মারধর করেন। এক পর্যায়ে আহত হয়ে তারা আদালত চত্বরে মাটিতে লুটিয়ে পড়েন। বেশ কিছু সময় পর আদালতে নিয়োজিত পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় পুলিশ আসামী পক্ষের রুবিনা খাতুন (৩৩) নামের এক নারীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

    আহত নারী ও বাদী মকছেদুর রহমানের স্ত্রী আজিমা খাতুন বলেন, আজ (মঙ্গলবার) মামলার শুনানি থাকায় আমরা আদালতে উপস্থিত ছিলাম। আদালত প্রধান দুই আসামীর জামিন নামঞ্জুর করার পর যখন আমরা ভবন থেকে বের হচ্ছিলাম তখন তাদের পক্ষের আনোয়ার, তার স্ত্রী শ্রুতি ও তার বোন রুবিনা আমাদের টেনে হিচরে আদালত চত্বরে নিয়ে সবার সামনেই আমাদের মারধর করে। এমনকি আমার প্রতিবন্ধী মেয়েটিকেও ছাড়েনি তারা। আমরা চিৎকার করছিলাম কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    পঞ্চগড় আদালতের পরিদর্শক মকবুল হোসেন বলেন, ঘটনার সাথে সাথেই আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। একই সাথে এক নারীকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানিয়েছি এখন তারা আইনগত ব্যবস্থা নিবে।পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ওই ঘটনায় এক নারী আটক রয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬