দেবীগঞ্জে বিলুপ্ত ছিটমহলে স্যানিটেশন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বিলুপ্ত বেউলাডাঙ্গা-নাটকটোকা ছিটমহল এলাকায় দরিদ্র পরিবারের জন্য স্যানিটেশন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র ২০২০-২১ অর্থবছরের বিশেষ বরাদ্দে মির্জাপুর ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উক্ত কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করে টেপ্রিগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান। মির্জাপুর ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেপ্রিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও বেউলাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। এ সময় ফেডারেশন নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর ফেডারেশন সূত্রে জানা গেছে, বিএনএফ’র ৫ লাখ টাকা বরাদ্দে ২৭টি দরিদ্র পরিবারের ব্যবহারের জন্য সেমিপাকা স্যানিটারী লেট্রিন তৈরী করা হচ্ছে। গত অর্থবছরেও একই প্রকল্পে ৫ লাখ টাকা বরাদ্দে ৩০টি পরিবারের জন্য স্যানিটারী লেট্রিন তৈরী করে তা হস্তান্তর করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি