Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৯:২৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৯:২৫

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৯:২৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৯:২৫

    বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    লেখক মুশতাক আহমেদের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচার,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও শাহবাগে মশাল মিছিলে হামলা এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবিতে ৩রা মার্চ ২০২১ ইং বুধবার সকাল ১০ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় প্রগতিশীল ছাত্রজোট বগুড়ার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি ধনঞ্জয় বর্মন।সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান।বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ,ছাত্রনেতা তানবির তন্ময়,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু,জেলা সংগঠক সাইফুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন "আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত লেখক মুশতাক আহমেদ এ বছরের ২৫ ফেব্রুয়ারী মারা যান।তার অপরাধ ছিল সরকারের সমালোচনা করা।একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ সরকারের সমালোচনা করতে পারে।স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাক স্বাধীনতা হরণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরী করেছে।প্রচন্ড অসুস্থ থাকা অবস্থায় ছয়বার জামিন চেয়েও লেখক মুশতাক জামিন পাননি।কারাগারে বিনা চিকিৎসায় এক রাষ্ট্রীয় হত্যাকান্ড দেশবাসী প্রত্যক্ষ করেছে।অথচ ব্যাংক লুটেরা,ধর্ষক সহ দাগী আসামীদের জামিন হয় এদেশে।এমনকি মুশতাক আহমেদকে হাই সিকউরিটির জেলে রাখা হয়েছিল অথচ হাইসিকিউরিটি জেলে রাখা হয় দাগী আসামীদের।মুশতাক হত্যা একটি রাষ্ট্রীয় হত্যাকান্ড বলে আমরা মনে করি।মুশতাক হত্যার প্রতিবাদ করতে গিয়ে গত ২৬ ফেব্রুয়ারী ঢাকার শাহবাগে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা পুলিশের হামলার শিকার হন এবং সাত জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা সহ আরো আটটি ধারায় মিথ্যা মামলা দায়ের করেছে।আমরা প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।একই সাথে মুশতাক হত্যার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার শ্রমিক নেতা রুহুল আমিন কে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে,তাকেও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।"

    এছাড়া বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় শহিদ মুশতাকের সাথে গ্রেফতারকৃত কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মুক্তি,অবিলম্বে তার সুচিকিৎসা নিশ্চিতকরণ,ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল দমন নিপীড়ণমূলক কালো আইন বাতিল এবং মুশতাক হত্যাকান্ড তদন্তের জন্য একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬