Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে চাঁদার টাকা না পেয়ে মাদ্রাসার জায়গায় টিনের ঘর উত্তোলন!
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৫:৫৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৫:৫৫

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    শেরপুরে চাঁদার টাকা না পেয়ে মাদ্রাসার জায়গায় টিনের ঘর উত্তোলন!

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৫:৫৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৫:৫৫

    শেরপুরে চাঁদার টাকা না পেয়ে মাদ্রাসার জায়গায় টিনের ঘর উত্তোলন!

    বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার জায়গা দখলের অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না পেয়ে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন ও তার লোকজন মাদ্রাসার জায়গায় জোরপূর্বক টিনের ঘর তুলেছেন। গতকাল সোমবার (০৮মার্চ) বেলা সাড়ে এগারোটায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান এই অভিযোগ করেন।

    লিখিত বক্তৃতায় তিনি বলেন, উপজেলার খন্দকারটোলা মৌজায় মাদ্রাসার নামে এক একর পয়ষট্টি শতক জমি রয়েছে। একটু নিচু হওয়ায় এসব জমিতে পানি জমে থাকে। তাই দীর্ঘদিন যাবৎ জমিগুলো  অনাবাদি হিসেবে পড়ে ছিল। এমতাবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে মাদ্রাসার গভর্নিং বডি অধিবেশনে অনাবাদি এসব জমি বিক্রির সিদ্ধান্ত হয়। তবে জমি বিক্রির টাকায় সমপরিমান জমি ক্রয় ও অবশিষ্ট টাকায় অবকাঠামো নির্মাণের শর্ত জুড়ে দিয়ে জমি বিক্রির এই অনুমোদন দেওয়া হয়েছে। সে মোতাবেক যথাযথ নিয়ম মেনে জমি বিক্রির কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে দশ থেকে বারো শতক জমি বাদে বাকি সব জমিই বিক্রি হয়ে গেছে। এরইমধ্যে খন্দকারটোলা গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন মসজিদ নির্মাণের নামে পাঁচ শতক জায়গা ক্রয়ের সব টাকা দাবি করে বসেন। চাঁদা হিসেবে উক্ত টাকা না দিলে মাদ্রাসার জায়গা বেদখল দেওয়ার হুমকি দেন।

    অধ্যক্ষ হাফিজুর রহমান অভিযোগ করে আরও বলেন, ইউপি সদস্যের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আমাকে নানাভাবে হয়রানী করা হচ্ছে। সেইসঙ্গে আমার বিরুদ্ধে মানহানিকর প্রচার-প্রচারণা চালাচ্ছেন ওই ইউপি সদস্য ও তার লোকজন। এমনকি গত কয়েকদিন আগে মাদ্রাসার জায়গায় রাতের আঁধারে জোরপূর্বক টিনের ঘরও তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, খন্দকারটোলা গ্রামের লোকজনের সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ প্রতারণা করেছেন। মাদ্রাসায় জায়গায় একটি মসজিদ নির্মাণ করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এখন সেটি অস্বীকার করছেন। তাই গ্রামের লোকজন সেখানে টিন দিয়ে নামাজ ঘর তুলেছেন। তবে এসব কর্মকান্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এ প্রসঙ্গে বলেন, মাদ্রাসার জায়গায় জোরপূর্বক ঘর তোলার সুযোগ নেই। তাই ঘটনাটি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শেরপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছি।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬