Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে পৌর নির্বাচনেও অনিয়ম জাল-জালিয়াতির অভিযোগ
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৩:৫৮
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৩:৫৮

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ার শেরপুরে পৌর নির্বাচনেও অনিয়ম জাল-জালিয়াতির অভিযোগ

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৩:৫৮
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৩:৫৮

    বগুড়ার শেরপুরে পৌর নির্বাচনেও অনিয়ম জাল-জালিয়াতির অভিযোগ

    বগুড়ার শেরপুরে পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনে অনিয়ম ও ফলাফলে জাল-জালিয়াতির অভিযোগ উঠেছে। সেইসঙ্গে এই গায়েবি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নিবাচন দেওয়ার দাবি জানানো হয়।

    শনিবার বেলা দশটার দিকে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান  পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি। তিনি বলেন, চলতি বছরের ১৬জানুয়ারি দেড়শ’ বছরের প্রাচীন এই শেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নির্বাচিত মেয়র-কাউন্সিলররা শপথ নিয়ে দায়িত্ব বুঝে নেন। সেইসঙ্গে গত ০৯মার্চ প্যানেল মেয়র নির্বাচনের আয়োজন করা হয়। এতে সরকার দলীয় দুইজন কাউন্সিলর প্যানেল মেয়র পদে প্রার্থী হন। তাঁরা হলেন- কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি ও নাজমুল আলম খোকন।

    সমঝোতার ভিত্তিতে নির্বাচন করা সম্ভব না হওয়ায় গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহন করা হয়। এতে মেয়র-কাউন্সিলরসহ ভোটার ছিলেন মোট ১৩জন। মেয়র ভোট দেওয়া থেকে বিরত থাকেন। আর বাকি ১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১টি ভোট বাতিল বলে গণ্য হয়। আর ১১টি প্রদত্ত ভোটের ফলাফলে বেশি ভোট দেখিয়ে ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম খোকনকে প্যানেল মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন পৌরসভার মেয়র জানে আলম খোকা। কিন্তু ঘোষিত ফলাফল সঠিক নয়। জালিয়াতির মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টানো হয়েছে। তার প্রাপ্ত ভোট প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নামে দেখানো হচ্ছে। তাই নির্বাচনের পরদিন থেকেই ভোটের ব্যালটসহ ফলাফলের ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়েব হয়ে গেছে। তাই প্যানেল মেয়র নির্বাচন ও ফলাফল প্রত্যাখান করে কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি অভিযোগ করে আরও বলেন, বিধি মেনে নির্বাচন করা হয়নি। নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়নি। গঠন করা হয়নি কোনো নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনের ভোটগ্রহণের সময় ছিল সকাল দশটা। কিন্তু নির্ধারিত এই সময়ে কোনো ভোট নেওয়া হয়নি। সন্ধ্যা ছয়টার দিকে তরিঘরি করে ভোট নিয়ে ফলাফল ঘোষণা করা হয়। এরপরও তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। অথচ জালিয়াতির মাধ্যমে ফলাফল পাল্টানো হয়। উপস্থিত সবার সামনে ব্যালট উন্মুক্ত করে ভোট গণনার দাবি জানানো হলেও সেটি করা হয়নি। আমার প্রাপ্ত ভোটের ব্যালট দেখতে চাইলেও দেখানো হয়নি। এসব কর্মকা-ে ওই নির্বাচন সন্দেহ সংশয় আরও বেড়ে গেছে। তাই গায়েবি ভোট ও ফলাফল বাতিল করে পুনর্নিবাচন দেওয়ার দাবি জানান তিনি। এসময় তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভ ইমরান, কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু ও ফারুক ফয়সাল সোহাগ।

    এদিকে বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর পৌরসভার সচিব ইমরোজ মুজিব এসব অভিযোগ ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, যথাযথ বিধি অনুসরণ করেই প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। প্রাপ্ত ভোটের মধ্যে পাঁচটি ভোট পেয়েছেন বদরুল ইসলাম পোদ্দার ববি আর ছয়টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাজমুল আলম খোকন। এখানে কোনো অনিয়ম হয়নি। তাই পুর্ননির্বাচন দেওয়ার কোনো বিষয় নেই বলে মন্তব্য করেন তিনি।

    এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, নিয়মতান্ত্রিকভাবেই প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। সব কাউন্সিলরের সামনেই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সেই ফলাফল মেনে নিয়ে তারা দুইজনই স্বাক্ষর করেছেন। কিন্তু নির্বাচনের দুইদিন পর এসে ভোটের ব্যালট দেখতে চাওয়াসহ ওই কাউন্সিলর যেসব কর্মকা- করছেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬