Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • তুফান সরকারের জামিন আবেদনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ১৬:৪৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    তুফান সরকারের জামিন আবেদনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ১৬:৪৪

    তুফান সরকারের জামিন আবেদনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

    অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে হওয়া মামলায় বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    একইসঙ্গে এ মামলায় আগামী ৬ মাস দেশের কোনো আদালতে তিনি জামিন আবেদন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় জানি প্রশ্নে জারি করা রুলের তথ্য গোপন করে নতুন করে জামিন আবেদন করায় এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

    বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোসত্মাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) এ আদেশ দেন।

    তুফান সরকারের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ আলম সরকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে  ছিলেন ব্যারিস্টার মো. সাজ্জাদ হোসেন।

    আদালত তুফান সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, 'আপনার ক্লায়েন্ট অনেক স্মার্ট। আগের আবেদনের  রুল বিচারাধীন। এরপর আবার নতুন করে আবেদন করেছেন। তাই আগের রুল খারিজ করা হলো। আর এ মামলায় আগামী ৬ মাস দেশের কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না।'

    অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদন কেন মঞ্জুর করা হবে না- তা জানতে চেয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। ওই রুল বিচারাধীন থাকা অবস্থায় একই আদালতে পৃথক একটি জামিন আবেদন করেন তুফান সরকার। এ আবেদনটি শুনানির জন্য উপস্থাপিত হলে দুদকের আইনজীবী আগের আদেশের তথ্য আদালতকে অবহিত করেন। এরপর আদালত আগের আদেশের নথি তলব করেন। এই নথি আজ বৃহস্পতিবার (১ এপ্রিল)  আদালতে উপস্থাপন করা হয়। এরপর শুনানি শেষে তুফান সরকারের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে আদেশ দেন আদালত।

    তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক। মামলায় বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছেন তুফান সরকার। যা তার আয়কর রিটার্নে দেখিয়েছেন। বাস্তবে আসামি তুফান সরকারের আয়ের কোনো বৈধ উৎস ছিল না।

    ২০১৭ সালে বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগ ওঠে তুফান সরকারের বিরুদ্ধে। এ নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনায় তার বিরম্নদ্ধে করা পৃথক দুটি মামলা বগুড়ার আদালতে চলমান। ওই মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে সে কারাবন্দি। 

    এরইমধ্যে এ মামলায় হাইকোর্ট তুফান সরকারের জামিনের আবেদন খারিজ করেছেন। এর বাইরে তার বিরুদ্ধে দুদক জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। 

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬