Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় কলেজ চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২১ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২১ ১৫:২১

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় কলেজ চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২১ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২১ ১৫:২১

    বগুড়ায় কলেজ চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

    বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে বিশু মিয়া (৩২) নামে সাবেক শিক্ষার্থীকে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

     

    রোববার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার নিহতের বোন জাহানারা খাতুন সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন।

    নিহত বিশু মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স পাস করেন।

    সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে— ওই যুবক ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। তবে তার মানিব্যাগে থাকা টাকা ও দুটি ফোন খোয়া না যাওয়ায় এ হত্যার পেছনে পূর্ববিরোধ বা অন্য কোনো কারণ আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বিশু মিয়া কলেজ এলাকায় জামিলনগরে একটি ছাত্রাবাসে থেকে চাকরির পরীক্ষা দিয়ে আসছিলেন।

    ছোট বোন জাহানারা খাতুন জানান, বিশু বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ছাত্রাবাসের দিকে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে ফোনে ভাইয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তিনি ফোনে জানান, কলেজের মুন হলের সামনে আছেন; ছাত্রাবাসে পৌঁছে ফোন করবেন।

    এদিকে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা কলেজের বিজ্ঞান ভবনের পেছনে রাস্তায় বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

    বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, কলেজের সাবেক ছাত্র বিশু মিয়া বাড়ি থেকে কলেজ ক্যাম্পাসের মধ্য দিয়ে ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

    হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে তদন্ত চলছে।

    সোমবার দুপুরে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন জাহানারা খাতুন অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে বিশু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

    কিন্তু তার টাকা ও মোবাইল ফোন খোয়া না যাওয়ায় পূর্ব কোনো বিরোধেও তিনি খুন হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা আশা করেন, শিগগিরই বিশু হত্যা রহস্য উন্মোচিত ও জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬