Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে ফসলি জমির মাটিখেকোদের বিরুদ্ধে ভোররাতে ইউএনও’র অভিযান
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১ ১৯:১৯
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১ ১৯:১৯

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ার শেরপুরে ফসলি জমির মাটিখেকোদের বিরুদ্ধে ভোররাতে ইউএনও’র অভিযান

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১ ১৯:১৯
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১ ১৯:১৯

    বগুড়ার শেরপুরে ফসলি জমির মাটিখেকোদের বিরুদ্ধে ভোররাতে ইউএনও’র অভিযান

    বগুড়ার শেরপুরে ফসলি জমির মাটিখেকোদের বিরুদ্ধে রোববার (২৫এপ্রিল) ভোররাতে ভোররাতে অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন ও পুলিশ বিভাগের একাধিক কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা। এসময় মাটি-বালু লুটের সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়। সেইসঙ্গে জব্দ করা হয় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ড্রাম ট্রাক। উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি বড়বিলা নামক স্থানে অবৈধ মাটি-বালুর পয়েন্টে এই অভিযান চালানো হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কামারকান্দি ইউনিয়নের খামারকান্দি বড়বিলা নামক স্থানে প্রায় বাইশ বিঘা ফসলি জমি কেটে ও বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালু লুটের সঙ্গে জড়িত আটক হওয়া ছয়জনের নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর বাকি একজনের নিকট থেকে বিশগ্রাম গাঁজা উদ্ধার হওয়ায় তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানার দণ্ডাদেশ দেওয়া হয়।

    দণ্ডাদেশ পাওয়া ওই ব্যক্তির নাম শামিম আহম্মেদ (৫৫)। তিনি পৌরশহরের হাটখোলা রোড এলাকার মনির হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম আরও বলেন, আবাদি জমি নষ্ট করার অধিকার কারো নেই। এ ধরণের কাজে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে। মাটিখেকোদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
    প্রসঙ্গত: মহামারী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ‘লকডাউন’ পরিস্থিতির মধ্যেও এই উপজেলায় থেমে নেই ফসলি জমির মাটি-বালু লুট। স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নাম ভাঙিয়ে অন্তত অর্ধশত পয়েন্টে বেশ দাপটের সঙ্গে এই মাটি-বালু লুটের মহোৎসবে মেতে উঠেন প্রভাবশালী একটি চক্র। অনেকটা নির্বিঘ্নেই দিনরাত সমানতালে ড্রেজার ও খননযন্ত্রের মাধ্যমে ফসলি জমির বুক চিরে অবৈধভাবে মাটি-বালু তোলা হচ্ছিল। এতে করে এলাকার শতশত বিঘা কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি জমির সর্বনাশ করে কাটা মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। এছাড়া মাটিভর্তি ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। পাশাপাশি ধূলাবালিতে এলাকার পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েন। সম্প্রতি জনগুরুত্ব এই সংবাদটি দেশের একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসনে শুরু হয় তোলপাড়। এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নজর পড়ে। তাই মাটিখেকোদের বিরুদ্ধে এই অভিযান শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬