Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১ ১৫:২৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১ ১৫:২৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১ ১৫:২৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১ ১৫:২৪

    আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার

    নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে যুগ যুগ থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। খালের উপর ব্রিজ নির্মিত না হওয়ায় কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে দ্বিগুণ খরচ করতে হয়। বিভিন্ন সময় স্বেচ্ছা শ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও পানি ও রৌদ্রে প্রতি বছরই সাঁকো বিনষ্ট হয়ে যায়। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

    জানা যায়, উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের একটি গ্রাম জামগ্রাম। জনসংখ্যার দিক থেকে সহস্রাধিক লোকের বাস এ গ্রামে। গ্রামের প্রায় সব লোকই কৃষক। এ গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে রক্তদহ লোহাচুরা খাল। খালটি সম্প্রতি পুন:খননের কারনে অনেক গভীর হয়ে গেছে। খালের পূর্বপার্শে জনবসতি আর পশ্চিম পার্শে বিস্তীর্ণ মাঠ জুড়ে এ গ্রামের কৃষকদের জমি। যুগ যুগ থেকে এ খালের উপর কোন ব্রিজ নির্মিত না হওয়ায় এসব জমিতে আবাদকৃত ধান কেটে বাড়ি পৌঁছাতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও খালের পশ্চিম পার্শে রয়েছে গ্রামবাসী সম্মিলিত কবরস্থান। খালের উপর কোন ব্রিজ না থাকায় বর্ষাকালে লাশ দাফনেও তাদেরকে বিপাকে পড়তে হয়। এদিকে ওই গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শীতাতলার মেলা। যে মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ, ব্যবসায়ী ও দর্শনার্থী এসে থাকে। খালের দুই পাড়ে মেলা বসলেও খালের উপর কোন ব্রিজ না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

    জামগ্রামের জনি সোনার বলেন, গ্রামবাসীর উদ্যোগে বর্ষা মৌসুমে খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এ সাঁকো কোন মতে বর্ষাল পার হলেও ধানের মৌসুমে এটি আর কাজে আসে না। ফলে খালের ওইপার থেকে ধান নিয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টকর হয়।

    ওই গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউপি সদস্য হানিফ পালোয়ান বলেন, খালের উপর একটি ব্রিজ নির্মাণ আমাদের প্রাণের দাবি। কেননা খালের পশ্চিম পাড়ে রয়েছে গ্রামবাসীর একটি কবরস্থান। ব্রিজ না থাকায় বর্ষাকালে আমাদের মৃত ব্যক্তিদের লাশ বহন করতে যেমন দুর্ভোগ পোহাতে হয়। তেমনি শুস্ক মৌসুমে আমাদের এলাকার প্রধান আবাদ বোরো ধান ঘরে তুলতেও চরম দুর্ভোগের শিকার হতে হয়।

    এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, এখানে খালের উপর একটি ব্রিজ নির্মাণ খুবই প্রয়োজন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬