Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ঢেলাপীরহাট থেকে তারাগঞ্জহাট পর্যন্ত উপজেলা পাকা সড়কটির বেহাল দশা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৭:১৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৭:১৬

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে ঢেলাপীরহাট থেকে তারাগঞ্জহাট পর্যন্ত উপজেলা পাকা সড়কটির বেহাল দশা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৭:১৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৭:১৬

    সৈয়দপুরে ঢেলাপীরহাট থেকে তারাগঞ্জহাট পর্যন্ত উপজেলা পাকা সড়কটির বেহাল দশা

    নীলফামারীর সৈয়দপুরে ঢেলাপীর হাট থেকে তারাগঞ্জহাট পর্যন্ত উপজেলা পাকা সড়কটি বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ মেরামত না করায়  অতি জনগুরুত্বপূর্ণ এ পাকা সড়কটি একেবারে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও এলাকায় কোন বিকল্প সড়ক না থাকায় নিরূপায় হয়ে মানুষজন প্রতিদিন যানবাহনসহ পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে ওই ভাঙ্গাচোরা সড়কটি দিয়ে ধীর গতিতে চলাচল করতে গিয়ে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি নিত্যদিন ছোট বড়  নানা দূর্ঘটনার শিকার হচ্ছেন  এলাকার মানুষ।

    সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীরহাট থেকে রংপুরের তারাগঞ্জহাট পর্যন্ত  ঢেলাপীর- তারাগঞ্জ উপজেলা পাকা সড়কটি বিস্তৃত। নব্বই দশকের মধ্যভাগে প্রায় ১৬ কিলোমিটার এর দৈর্ঘ্যরে এ উপজেলা পাকা সড়কটি পর্যায়ক্রমে তৈরি করা হয়। নির্মাণের পর শুধুমাত্র একবার তারাগঞ্জহাট থেকে চার কিলোগ্রাম সড়কটি মেরামত করা হয়েছে। এর পর আর সড়কটি কোন রকম সংস্কার কিংবা মেরামত করা হয়নি। এতে করে জনগুরুত্বপূর্ণ সড়কটি  সকল রকম যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়কটিজুড়ে স্থানে স্থানে ইটের খোয়া ও পাথর উঠে গিয়ে বড় বড় অসংখ্যক খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এ সব খানাখন্দ মারিয়ে যানবাহন চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সড়কটি ঘেঁষে গড়ে উঠেছে  সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট, ঢেলাপীরহাট, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জবাজার, হাজারীহাট ও রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জহাট। সড়কটি দিয়ে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী, কাশিরাম বেলপুকুর,  বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের  খয়েক হাজার মানুষ সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা শহরে খুব সহজে যাতায়াত করতে পারেন। এছাড়াও উপজেলা পাকা সড়কটি দিয়ে সৈয়দপুর শহর অতিক্রম না করে রংপুরের তারাগঞ্জ উপজেলা হয়ে রংপুর বিভাগীয় শহরে যাওয়া যায় অতি স্বল্প সময়ে ।

    সম্প্রতি সরেজমিনে ওই সড়কটিতে গিয়ে দেখা যায় যথাসময়ে সংস্কার কিংবা মেরামতের অভাবে সড়কটিজুড়ে খোয়া ও পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন যানবাহন নিয়ে চলাচল  করা একেবারে দূরূহ হয়ে পড়েছে। কথা হয়  এলাকার অটোরিকশা চালক ভুকু, বাবু, ভজেসহ বেশ কয়েকজন সঙ্গে। তারা ক্ষোভের সঙ্গে জানান, সড়কটি দিয়ে তারা প্রতিদিন চওড়াবাজার,সিপাইগঞ্জ ও হাজারীহাট থেকে যাত্রী গিয়ে উত্তরা ইপিজেড, সৈয়দপুর কিংবা তারাগঞ্জহাটে খুব সহজে যাতায়াত করা যায়। কিন্তু বর্তমানে সড়কটি একেবারে করুণ দশা। এখন সড়কটির এমন করুণ অবস্থা যে এটি দিয়ে যাত্রী পরিবহনে প্রায় তারা দূর্ঘটনার মধ্যে পড়ছেন। এতে তাদের ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা ভ্যানের অনেক মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে প্রায়শঃ।

    এ সড়কটি ব্যবহার করে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল দেশের বৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় আসেন এমন একজন কর্মচারী নাম প্রকাশ না কওে বলেন, এলাকার  সব শ্রেণি পেশার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ সড়কটি। অথচ এখন সড়কটি দিয়ে যানবাহন নিয়ে তো দূরের কথা মানুষের চলাচল করায় ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। তিনি অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানান।

    সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, ঢেলাপীর - তারাগঞ্জ উপজেলা পাকা সড়কটির বেহাল দশা কথা স্বীকার করেন। তিনি বলেন, সড়কটি মেরামতের জন্য স্টিমেট করে সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করি, খুব শিগগিরই  তার অনুমোদন মিলবে এবং সড়কটির মেরামতের কাজ শুরু করতে পারবো।

     

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬