Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের স্কুল ইউনিক গিফট্ ফাউন্ডেশনে কম্পিউটার বিতরণ
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ মে, ২০২১ ১৬:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ মে, ২০২১ ১৬:৩৭

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের স্কুল ইউনিক গিফট্ ফাউন্ডেশনে কম্পিউটার বিতরণ

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ মে, ২০২১ ১৬:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ মে, ২০২১ ১৬:৩৭

    সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের স্কুল ইউনিক গিফট্ ফাউন্ডেশনে কম্পিউটার বিতরণ

    নীলফামারীর সৈয়দপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের স্কুল ইউনিক গিফ্ট ফাউন্ডেশনে দুইটি কম্পিউটার বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের চাঁদনগরস্থ স্কুল মিলনায়তনে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ.  কে. এম রাশেদুজ্জামান রাশেদ।

    ইউনিক গিফ্ট ফাউন্ডেশন সৈয়দপুর ব্র্যাঞ্চের প্রজেক্ট ম্যানেজার শেখ রোবায়েতুর রহমান রোবায়েত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, অভিভাবক খাজা মঈনুদ্দিন, শামীমা বেগম, মোছা. আরজুমান প্রমূখ। অনুষ্ঠানে সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতুসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন রশিদ চৌধুরী।

    শেষে প্রধান অতিথি রাবেয়া আলীম আমেরিকা প্রবাসী তাঁর দুই কন্যা আশা ও ঊষা প্রদত্ত দুইটি কম্পিউটার  ইউনিক গিফ্ট ফাউন্ডেশন সৈয়দপুর ব্যাঞ্চের প্রজেক্ট ম্যানেজার শেখ রোবায়েতুর রহমান রোবায়েতের হাতে তুলে দেন।

    এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের ঈদ উপহার তুলে দেন।

    প্রসঙ্গত, সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় গত ২০১৭ সালে বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের স্কুল ইউনিক গিফ্ট ফাউন্ডশন সৈয়দপুর ব্রাঞ্চ প্রতিষ্ঠা করা হয়। আর এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেন চেয়ারম্যান সৈয়দপুর শহরের কৃতী সন্তান নারী উদ্যোক্তা তৌহিদা সুলতানা রুনু। তাঁর সার্বিক তত্ত্বাবধায়নে ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সেই প্রতিষ্ঠাকালীন থেকে স্কুলটিতে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শারীরিক, মানসিক বিকাশ এবং তাদের দৈনন্দিন চাহিদা ও কাজকর্মের বিষয়ে সময়োপযোগী করে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬