Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানবন্ধন
    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৬:০৫
    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৬:০৫

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বানারীপাড়ায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানবন্ধন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৬:০৫
    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৬:০৫

    বানারীপাড়ায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানবন্ধন

    স্বাস্থ্য মন্ত্রনালয়ের সীমীহীন অনিয়ম-দুর্নীতির  অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নাজেহাল করে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন,বিক্ষোভ মিছিল-সমাবেশ ও  সাংবাদিকদের স্বেচ্ছাকারাবরণের চেষ্টা করা হয়েছে।

    বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার,সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।

    প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম.গোলাম মাহমুদ রিপন,সাইদুল ইসলাম ও এস.কেভি জয়দেব,সহ-সভাপতি জাকির হোসেন ও ইলিয়াস শেখ,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক,সদস্য জহিরুল ইসলাম টুকু,এম,হৃদয় আহম্মেদ,নাহিদ সরদার,নজরুল ইসলাম,আব্দুল আউয়াল,সুমন খান,স্বপন মাঝী,রুবেল বেপারী,সাংবাদিক রোজিনা ইসলামের ভাসুরের ছেলে জিদান ও দু’দেবরের ছেলে লাবিব,নাহিয়ান ও আরিয়ান প্রমুখ। প্রেসক্লাবের এ কর্মসুচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন এসএস প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুল ইসলাম আজাদ সিআইপি,বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,কবি ও ছড়াকার অরূপ কুন্ডু,প্রবাসী নুরুল আলম প্রমুখ।
     

    এদিকে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ থানায় গিয়ে ওসির কাছে স্বেচ্ছাকারাবরণের ইচ্ছে প্রকাশ করেন। এসময় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সন্ত্রাস,জঙ্গিবাদ ও অনিয়ম-দুর্নীতিসহ যাবতীয় অসঙ্গতির বিরুদ্ধে তারা ঝুঁকি নিয়ে লিখে দেশ ও সমাজকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে বিশেষ ভূমিকা রাখছেন। সাংবাদিক রোজিনা ইসলামের  সঙ্গে যা হয়েছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। তার ব্যপারে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী মহোদয়গণের মানবিক দৃষ্টি রয়েছে। তিনি এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বেচ্ছাকারাবরণের বিষয়টি আইন সম্মত নয় বলে জানিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করে তাদের  বিনীতভাবে ফিরিয়ে দেন।

    এসময় প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহার করে  সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে দাফনের কাপড় পড়ে বানারীপাড়ার সাংবাদিকরা আমরণ অনশনসহ কঠোর আন্দোলন করবেন বলে আল্টিমেটাম দেন। প্রসঙ্গত সাংবাদিক রোজিনা ইসলামের শ্বশুর বাড়ি বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের হাজারী বাড়ি। তার স্বামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম মিঠু হাজারী।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬