Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে আদালত অবমাননা করে স্থাপনা নির্মাণ
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৭:০৪
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৭:০৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    সংঘর্ষের আশংকা

    নন্দীগ্রামে আদালত অবমাননা করে স্থাপনা নির্মাণ

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৭:০৪
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ মে, ২০২১ ১৭:০৪

    নন্দীগ্রামে আদালত অবমাননা করে স্থাপনা নির্মাণ

    বগুড়ার নন্দীগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ কেন্দ্র করে টানা তিনদিন দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে আব্দুস সামাদ থানায় লিখিত অভিযোগের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত পরিস্থিতি শান্ত করে।

    পুলিশ বলছে, ওই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেননি। যেকারণে হস্তক্ষেপ করছে না পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষ একই গ্রামের মৃত হারেছ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ লোকজন নিয়ে মামলার বাদী আব্দুস সামাদের পরিবারের লোকজনের ওপর হামলা করে বলেও অভিযোগ করা হয়। জমিজমা বিরোধের জেরে ছোট ডেরাহার গ্রামে দুই পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

    অভিযোগে জানা যায়, ১৭.৫ শতক পারিবারিক সম্পত্তি ফিরে পাবার জন্য ছোট ডেরাহার গ্রামের কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বগুড়ার আদালতে মামলা করেন আব্দুস সামাদ। মামলা চলাকালে সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক শাহরিয়ার শামস ওই সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এদিকে আদালত অবমাননা করে গত রোববার প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে দিনে ও রাতে ইট দিয়ে ভবন নির্মাণকাজ করছেন।

    এনিয়ে গত সোমবার থানায় অভিযোগ করেন আব্দুস সামাদ। থানায় অভিযোগ করে বাড়ি ফিরলে মামলার বাদী আব্দুস সামাদসহ তার পরিবারের লোকজনদের ওপর হামলা করে প্রতিপক্ষরা। উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয় আব্দুস সামাদ। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ফিরে যায়। পুলিশ যাওয়ার পরপরই পুনরায় স্থাপনা নির্মাণকাজ করছেন অভিযুক্তরা।

    সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন,  আমি ছোট ডেরাহার মৌজার ১১৬ হাল দাগে ১৭ শতক জায়গা মায়ের দেয়া দলিল মুলে রেকর্ড করে খাজনা খারিজ করে ৩০ বছর ধরে মাটির বাড়ি করে বসবাস করে আসছি, এখন ইটের বাড়ি করার সময় বাধাা দেয়া হচ্ছে, যেহুতু আমার নিজের সম্পত্তি  যার কারনে ঘর আমি করবই।

    এ প্রসঙ্গে থানার ওসি মোঃ কামরুল ইসলাম বলেন, উভয় পক্ষকে আদালতের আদেশ মেনে চলার জন্য বলা হয়েছে ,আদালত  থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেননি। নির্দেশ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬