Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভাল নেই বিরামপুরের মৃৎশিল্পীরা
    হিলি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:১৯
    হিলি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:১৯

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    ভাল নেই বিরামপুরের মৃৎশিল্পীরা

    হিলি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:১৯
    হিলি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:১৯

    ভাল নেই বিরামপুরের মৃৎশিল্পীরা
    আধুনিকতার ছোঁয়ায় মানুষের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে মাটির তৈরির আসবাবপত্রের।
     
    কর্মহীন হয়ে পড়ছে এই শিল্পীরা, ভাল নেই তারা। বাপ-দাদার পেশা ছাড়তে পারছেন না, তাই আজও এই শিল্পকে ধরে রেখেছেন দিনাজপুরের বিরামপুরের মৃৎশিল্পীরা।
     
    শনিবার-মঙ্গলবার সপ্তাহে দুই দিন বিরামপুরে হাটবার। আর এই হাটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৃৎশিল্পীরা নিজ হাতের মাটির তৈরি করা হাড়ি, কলসি, ঢাকনা,বাটনা, রুটি তৈরি তাওয়া,কাসা ও সাড়া সহ বিভিন্ন মাটির তৈরি আসবাবপত্র বিক্রি করতে আসেন। হাড়ি ২০ থেকে ৩০ টাকা, বাটনা ২৫ থেকে ৩০ টাকা, কাসা ১০ টাকা ২০ টাকা এবং ৩০ টাকা, তাওয়া ২০ টাকা ও কলসি ২৫ টাকা দরে বিক্রি করছেন তারা।
     
    আজ কালের স্রোতে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই সব মানুষের প্রয়োজনীয় আসবাবপত্রের। এখন আর কেউ মাটির তৈরির জিনিস ব্যবহার করে না। সিলভর, প্লাস্টিক এবং বিভিন্ন উন্নত জাতের ধাতব পদার্থের তৈরি জিনিস পাতি ব্যবহার হয়ে আসছে।
     
    এক সময় মাটির আসবাবপত্রের বিকল্প কিছু ছিলো না। প্রতিটি রান্না-বান্না সহ সকল প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হতো মৃৎশিল্পের জিনিস পাতির। মাটির হাড়িতে রান্না হতো ভাত ও তরকারি, তা খাওয়ার জন্য মাটির থালা এবং গ্লাস, পানি রাখার জন্য ছিলো মাটির কলসি। আবার মেয়েরা কলসি কাঁখে করে দূর-দূরান্ত থেকে পানি নিয়ে আসতো। আজ-কাল এসব কথা গল্পকাহিনীর মতো।
     
    মঙ্গলবার বিরামপুর পাতিল হাটিতে মাছ ধোঁয়া সাড়া কিনতে আসা মজিবর রহমান বলেন, আজ হাটের দিন মাছ ধোঁয়ার একটা সাড়া কিনতে আসছি। এখন তো আগের মতো মাটির তৈরির জিনিস আর কিনতে হয় না। আগে তো আমাদের সময় মাটির তৈরির আসবাবপত্র ছাড়া কিছুই ছিলো না।
     
    হাড়ি কিনতে আসা একজন বয়স্ক বৃদ্ধা নসিমন বিবির সাথে কথা হয়, তিনি বলেন, মাটির হাড়ি আর একটা কলসি নিলাম। হাড়িতে ভাত আর তরকারি রান্না করবো।
     
    তিনি আরও বলেন, আমি আজও মাটির হাড়িতে ভাত-তরকারি রান্না করে আসছি। মাটির কলসিতে পানি রাখি, এতে করে গরমের সময় পানি ঠান্ডা রাখে। মাটির থালাতে ভাত খায়, তাতে চোখের জ্যোতি ভাল রাখে।
     
    কথা হয় মৃৎশিল্পী জিতেন চন্দ্র পালের সাথে, তিনি বলেন, এখন আর আগের মতো নাই, দিন পাল্টায়ছে। মানুষ আর আমাদের জিনিস পাতি নেই না। এখন আর যুগের তৈরি জিনিস ব্যবহার করে না। চাহিদা কম, তার উপর আবার সকল জিনিসের দাম বেশি। আগে আমরা এক গরুর গাড়ি মাটি নিতাম মাত্র ৫ টাকা দিয়ে, এখন এক ভ্যান মাটি নিতে লাগে ৮০ থেকে ১০০ টাকা, আবার ভাটায় তা পুড়াতে আগে ধানের তুষ ব্যবহার করতাম। এখন তা আর পাওয়া যায় না, এখন কাঠের গুড়া বেশি দামে নিয়ে জ্বালানি কাজে ব্যবহার করছি। বর্তমান আমাদের একদম পুশাচ্ছে না। আবার বর্ষাকাল শুরু হয়েছে, ভাটায় এসব পুড়তে বেশি সময় লাগে এবং খরচ হয় বেশি।  
     
    মৃৎশিল্পী বজেন মহন্ত পাল  বলেন, বাপ-দাদার পেশা ধরে রেখেছি, এছাড়া কোন কাজ জানি না। এতো কষ্ট করে সব তৈরি করি, তাতে তার কোন চাহিদা নেই বাজারে। বিভিন্ন হাটে দোকান দিয়ে বেড়ায়, যা বিক্রি হয় তাতে নুন নিয়ে আনতে পান্তা ফুরায়। কোন হাটে ৪ থেকে ৫০০, আবার কোন হাটে ৭০০ টাকা বিক্রি হয়। এতে করে তেমন কোন লাভ হয় না, ছেলে মেদের নিয়ে কোন রকম দিন কাটাচ্ছি। 
     
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬