Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নবাবগঞ্জে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে টাকা আদায়ে কৌশল পরিবর্তন
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
    প্রকাশিত : ২৬ মে, ২০২১ ১৬:০৪
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
    প্রকাশিত : ২৬ মে, ২০২১ ১৬:০৪

    আরো খবর

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নবাবগঞ্জে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে টাকা আদায়ে কৌশল পরিবর্তন

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
    প্রকাশিত : ২৬ মে, ২০২১ ১৬:০৪
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
    প্রকাশিত : ২৬ মে, ২০২১ ১৬:০৪

    নবাবগঞ্জে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে টাকা আদায়ে কৌশল পরিবর্তন

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া স্কুল এ- কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে ইউনিক আইডি ফরমের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই প্রতিষ্ঠানের অভিভাবকগণ দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ইউনিক আইডি’র জন্য নয়, সেশন ফি টাকা গ্রহণ করা হচ্ছে।

    অভিভাবকরা লিখিত অভিযোগে বলেন, সরকার সারাদেশে সকল মাধ্যমিক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিক আইডি খোলার জন্য প্রতিষ্ঠানকে নির্দেশ দেন কিন্তু ভাদুরিয়া স্কুল এ- কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিক আইডি খোলার জন্য স্কুল শাখার শিক্ষার্থীদের নিকট ২০০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের নিকট থেকে ৪০০ টাকা হারে জমা নিয়ে ফরম সরবরাহ করছেন। এতে অভিভাবকরা আপত্তি করলেও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

    ভাদুরিয়া স্কুল এ- কলেজ সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে দুই শাখায় প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছেন। সরকারি নির্দেশনায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যহত রয়েছে। তবে চলমান লকডাউনে সেশন ফি আদায় করতে না পারায় এবার স্কুল শাখায় ২০০ এবং কলেজ শাখায় ৪০০শ টাকা করে সেশন চার্জ বাবদ টাকা আদায় করা হচ্ছে।এতে প্রতিষ্ঠানটির অন্যান্ন ব্যয় মেটানো হয়।

    অভিযোগের সাথে স্কুল শাখার এক শিক্ষার্থী অভিভাবক জোবায়দুর ইসলাম বলেন,‘ইউনিক আইডি ফরম পূরণের সময় সেশন চার্জ বাবদ টাকা আদায় এটা হাস্যকর। প্রতিষ্ঠান প্রধান কৌশল করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করছেন।

    তিনি বলেন,ভর্তির সময় সেশন ফি দিয়েছি বছর না ঘুরতেই আবার সেশন ফি’র নামে টাকা আদায় অযৌক্তিক। এছাড়া কিছুদিন আগে উপবৃত্তির ফরম নেওয়ার সময়ও প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে অধ্যক্ষ ২০০ টাকা করে আদায় করেছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভাদুরিয়া স্কুল এ- কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইউনিক আইডির জন্য কোন টাকা নেওয়া হচ্ছেনা। প্রতিষ্ঠানের ব্যয় মেটানোর জন্য বাৎসরিক সেশন চার্জ বাবদ রশিদের মাধ্যমে কিছু টাকা নেয়া হচ্ছে। এটা কমিটির সদস্যদের রেজুলেশনের মাধ্যমে সীদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি বলেন,যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং বন্ধের সময় তাদের দিয়ে কাজ করায় একটা খরচ আছে। ফরমের তথ্য যাচাই বাছাইয়ের জন্য শিক্ষকদের সম্মানী দিতে হবে এবং অনলাইন করতে অনেক খরচ আছে। এসব খরচ মিটানোর জন্য বার্ষিক সেশন ফি তোলা হচ্ছে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ইউনিক আইডি ফরম বিতরনের সময় কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার বিধান নেই।আমার জানামতে তারা ফরম বাবদ টাকা নিচ্ছে না, সেশন ফি নিচ্ছে ।

    বছরের মাঝামাঝি সময় সেশন ফি কেন নেয়া হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন,এখন এই এলাকায় ধানের মৌসূম হওয়ায় শিক্ষার্থীর অভিভাবকের হাতে টাকা থাকায় এমন কাজ করছেন।

    নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম  বলেন, আমি নতুন যোগদান করেছি। ইউনিক আইডি খোলার বিষয়ে বিধি বহিভর্’ত ভাবে শিক্ষার্থীদের নিকট থেকে কোন প্রতিষ্ঠান অর্থ আদায় করে থকালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
        
    জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অভিভাবকের লিখিত অভিযোগ পেয়েছি।বিয়টি নিয়ে তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে দোষি প্রমানিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    2. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    3. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    4. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    5. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    6. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    7. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬