Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় শাহীন হত্যার ৫ বছর পর ক্লু উদঘাটন করল পিবিআই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৫:৫৪

    আরো খবর

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাহীন হত্যার ৫ বছর পর ক্লু উদঘাটন করল পিবিআই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৫:৫৪

    বগুড়ায় শাহীন হত্যার ৫ বছর পর ক্লু উদঘাটন করল পিবিআই

    বগুড়ার কাহালুরে শাহীন হত্যার পাঁচ বছর পর ক্লু উদঘাটন এবং জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    শনিবার পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছেন।

    গ্রেফতারকৃতরা হচ্ছেন- বগুড়ার কাহালু উপ‌জেলার কালাই নাটাইপাড়া গ্রা‌মের আবুল কালাম আজাদ ওর‌ফে তারা মিয়া, কালাই মাঝপাড়া গ্রা‌মের সোহরাব হো‌সেন (৫০), আ‌নিছুর রহমান পাপন (৩৫) ও কালাই খামারপাড়া গ্রা‌মের রিপন সরদার (৪০)।

    কাহালু উপজেলার কালাই নাটাইপাড়া গ্রামের আকতার ওরফে বুলু মিয়াকে মামলায় ফাঁসিয়ে তার ৯ বিঘা জ‌মির ভোগ দখল কর‌তে শাহীন নামের ওই যুবককে হত্যা করা হয় বুলু মিয়ার ভাগিনা রিপন সরদারের পরিকল্পনায়।

    পিবিআই এর পু‌লিশ সুপার আকরামুল হো‌সেন বলেন, ২০১৭ সা‌লের ১১ জুন সকাল সা‌ড়ে ৭টায় কালাই নাটাইপাড়া গ্রা‌মের রিপ‌নের বড় মামা আকতার ওর‌ফে বুলুর বাড়ির আঙিনায় টিউবও‌য়েলের পাশে শাহীনের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার ক‌রে কাহালু থানা পু‌লিশ। নিহত শাহীন শিবগঞ্জ উপ‌জেলা খেউনী বিন‌্যাচাপড় গ্রা‌মের লেদু মন্ডলের ছে‌লে। এরপর শাহী‌নের স্ত্রী নুর বানু বাদী হ‌য়ে কাহালু থানায় অজ্ঞাত আসামিদের বিরু‌দ্ধে মামলা ক‌রেন।

    কাহালু থানা পু‌লিশ আড়াই বছ‌রেও হত্যার রহস্য উদঘাটন এবং প্রকৃত জড়িতদের সনাক্ত করতে না পারায় চূড়ান্ত রি‌পোর্ট দা‌খিল কর‌লে আদালত মামলা‌টি পি‌বিআইকে তদন্তের নির্দেশ দেন। এরপর থেকেই ক্লুলেস এই মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। দীর্ঘ তদন্তের পর জ‌ড়িত স‌ন্দেহভাজন আসামি রিপন সরদার‌কে গত ২ জুন কাহালুর কুনিপাড়া বাজার থে‌কে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে অপর তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রিপন সরদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে বড় মামা বুলুর ৯ বিঘা সম্পত্তি ভোগ দখলের জন্য বুলু‌কে ফাঁসা‌তে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। নিহত শাহীন ও গ্রেফতারকৃতরা গরু চু‌রিসহ ছোটখা‌টো চুরির সা‌থে জ‌ড়িত ছি‌ল। ২০১৭ সা‌লের ১০ জুন রাতে বুলু্র বাড়িতে গরু চুরির কথা বলে আসামিরা শাহীনকে ডেকে নিয়ে যায়। রাতে তারা বুলুর বাড়ির প্রাচীর টপ‌কে প্রবেশ ক‌রে। এরপর গরু চুরি না করে চার জন অত‌র্কিত শাহী‌নের ওপর হামলা চা‌লি‌য়ে গলা কে‌টে হত্যা ক‌রে টিউবওয়ে‌লের পা‌শে ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়।

    রিপন আরও জানায়, তাদের ধারণা ছিল মরদেহ উদ্ধারের পর পুলিশ বুলু মিয়াকে গ্রেফতার করবে। সেই সুযোগে তারা বুলু মিয়ার সম্পত্তি ভোগ দখল করবে। কিন্তু হত্যাকাণ্ডের পারিপার্শ্বিকতা এবং প্যারালাইসিসে বিছানায় পড়ে থাকা বুলু মিয়াকে পুলিশ গ্রেফতার না করায় তাদের জমি দখলের পরিকল্পনা ভেস্তে যায়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    2. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    3. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    4. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    5. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    6. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    7. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬