Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার সুবিল খাল ব্রিজ এখন মরণ ফাঁদ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৫:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৫:০৭

    আরো খবর

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    দু’বছর ধরে পথচারী ও যান চলাচলের অনুপযোগী

    বগুড়ার সুবিল খাল ব্রিজ এখন মরণ ফাঁদ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৫:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৫:০৭

    বগুড়ার সুবিল খাল ব্রিজ এখন মরণ ফাঁদ

    বগুড়ার পৌরসভার বগুড়া পৌর এলাকায় ধরমপুর-মাটিডালী সড়কে সুবিল খালের উপর অর্ধ শতাধিক বছরের পুরাতন একটি ব্রীজ ভেঙ্গে পড়ায় প্রায় দু'বছর ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে এই সড়কে চলাচলকারী বিভিন্ন এলাকার লোকজনকে ৪ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে তাদের গন্তব্যে। এতে করে দূর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ সহ ১০ গ্রামের মানুষ। অজানার কারনে রাতে মোটরসাইকেল আরোহীদের জন্য এটি মৃত্যু ফাঁদ। যাচ্ছে প্রান ভাঙ্গছে হাতপা।  তবে ব্রীজ নির্মান প্রক্রিয়াধিন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  ধরমপুরে দু'বছর ধরে পথচারী ও যান চলাচলের অনুপযোগী সুবিল খাল ব্রিজ এখন মরণ ফাঁদ। ব্রিজ ভেঙ্গে যাবার ফলে পথচারীসহ যান চলাচল প্রায় ১০ গ্রামের চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে।

    পৌর এলাকার বগুড়ার এরুলিয়া, নিশিন্দারা, ছোট কুমিড়া, বড় কুমিড়া, বানদীঘি, ধরমপুর, ল্যাংড়াবাজার, শাওল, আড়োলা, মাটিডালী, জয়পুরপাড়া, ফুলবাড়ী, মগলিশপুর ও বিসিকের হাজার হাজার লোক যান চলাচল হতে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে এলাকার লোকজন মারা গেলে পারাপারে অসুবিধা হওয়ায় কবরস্থানে নিতে হিমশিম খেতে হয়। ট্রাকে  নিয়ে বিকল্প রাস্তায় কবরস্থানে পৌঁছাতে বেশ টাকা গুনতে হচ্ছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে এমন কথা বললেন ধরমপুর এলাকার আব্দুল মজিদ।

    একই এলাকার আলতাফ হোসেনের সাথে কথা বললে জানান, বিসিক শিল্প নগরীতে বিভিন্ন গ্রাম থেকে শ্রমিকরা খুব সহজে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতো। ব্রিজের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে তাদের যাতায়াতের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই এলাকার আলাউদ্দীন জানান, এমন গুরুত্বপূর্ণ সড়কে ২ বছর পূর্বে ব্রিজ ভেঙ্গে গেলেও অদ্যাবধি ব্রিজ নির্মাণের কোন ধরনের তৎপরতা নেই এজন্য এলাকাবাসী হতাশায় ভুগছে। একই এলাকার মো. দুলাল জানান ধরমপুর এলাকা বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে হওয়ায় মেয়র রেজাউল করিম বাদশা বেশ কয়েকদিন আগে সরেজমিনে পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে কথা বলেছেন। বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা দেশজুড়ে সুষমভাবে বাস্তবায়ন করছে । এদিক থেকে ব্রিজটি অনেক আগেই হওয়ার কথা, কেন যে হচ্ছে না এটি বোধগম্য নয় এমন কথা বললেন জুয়েল।

    রেবেকা বেগম জানান, ধরমপুর আমার বাবার বাড়ি। খুব সহজেই যান যোগে আসতাম অথচ এখন ঘুরে ঘুরে আসতে হয় একদিকে সময়ও লাগে বেশি টাকাও দ্বিগুণ খরচ হয়। এলাকাবাসী জানান, এ ভাঙ্গা ব্রিজে গত দুই বছরে কয়েকজন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকারও হয়েছে।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়া নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোরশেদ জানান, ইতিমধ্যে ব্রিজ নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে এটি নির্মাণ করার জন্য ব্যবস্থা করা হবে। এ ব্রীজটি দ্রুত নির্মাণ করাই এখন এলাকাবাসীর প্রাণের দাবি হিসেবে স্থান পেয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    2. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    3. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    4. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    5. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    6. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    7. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬