Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রক্তাক্ত মাথা নিয়েও বগুড়া শজিমেকে রোগীর সফল অপারেশন করলেন ডা: পল্লব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২১ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২১ ১৫:৫২

    আরো খবর

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    রক্তাক্ত মাথা নিয়েও বগুড়া শজিমেকে রোগীর সফল অপারেশন করলেন ডা: পল্লব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২১ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২১ ১৫:৫২

    রক্তাক্ত মাথা নিয়েও বগুড়া শজিমেকে রোগীর সফল অপারেশন করলেন ডা: পল্লব

    ব্যস্ততম হাসপাতাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সারাদিন চক্ষু বিভাগের আউটডোরে রেফার্ড করা ৫০ জনেরও বেশি রোগী দেখা শেষ করে গিয়েছেন অপারেশন টেবিলে। দূর-দূরান্ত থেকে এসেছে ৩ জন দরিদ্র রোগী যাদের করতে হবে চোখের ডিসিআর অপারেশন। আউটডোরে রোগী দেখা শেষ করেই বাসনা রানী নামের এক বয়স্ক নারীর অপারেশন সফলভাবে শেষ করে উঠার সময় হঠাৎ মাথার উপরে থাকা ভারী মাইক্রোস্কোপের সাথে মাথায় সজোরে আঘাত লাগে সাথে শব্দও হয় বিকট। মাথায় ব্যাথা থাকলেও সেটিকে অগ্রাহ্য করেই ফেন্সি বেগম নামে আরেক রোগীর অপারেশন শুরু করেন ডাক্তার কারণ রোগীটি এসেছে অনেক দূর থেকে বারবার আসার হয়তো পয়সাও নেই তাদের কাছে। এদিকে অপারেশনের মাঝপথে দেখা গেলো ডাক্তারের মাথায় পরিহিতি ক্যাপ দিয়ে রক্ত অনবরত চুয়ে চুয়ে পরছে যাতে ভিজে গেছে ডাক্তারের পরনে থাকা গাউন আর রক্ত গাল বেয়ে পরেই যাচ্ছে। এমন অবস্থায় অপারেশন থিয়েটারের ইনচার্জ নার্গিস বেগম দ্রুত মাথায় বরফ চেপে ধরে চিৎকার করে ডাকতে থাকেন অপর ডাক্তারদের। নিজের মাথা দিয়ে রক্ত পরছে কিন্তু অপারেশন বন্ধ করার তো উপায় নেই কারণ রোগীর অপারেশন তখনও মাঝ পথে।

    এমতাবস্থায় ছুটে আছে শজিমেকের উপাধ্যক্ষ নিউরোসার্জন ডা: সুশান্ত কুমার এবং নিউরোসার্জন ডা: মিল্টন তারা এসে তার মাথায় বিভিন্নভাবে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে। একদিকে নিজের মাথা দিয়ে রক্তক্ষরণ অন্যদিকে অপারেশন টেবিলে থাকা রোগীর সফলভাবে অপারেশন করার চ্যালেঞ্জ এইভাবেই দীর্ঘ ৪০ মিনিট চলার পর সফলভাবে শেষ করেন রোগীর চোখের অপারেশন। নিজের কথা না ভেবে দায়িত্ববোধের সর্বোচ্চ জায়গা থেকে একজন রোগীর চিকিৎসা প্রদানের এমন বিরল ঘটনা ঘটেছে গত ১২জুন দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আর এই অপারেশনটি করেছেন বগুড়ার মানবিক ডাক্তার খ্যাত শজিমেকের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা: পল্লব কুমার সেন।

    বিভিন্ন সময় ডাক্তারদের নিয়ে হাজারো নেতিবাচক কথা শোনা গেলেও বাস্তবে প্রতিনিয়ত তাদের যে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তারই এক উদাহরণস্বরুপ উপরের এই কথাগুলো আবেগঘনভাবে বলছিল সেদিন সেই অপারেশন থিয়েটারে থাকা ও.টি ইনচার্জ নার্গিস বেগম। করোনাকালীন সময়ে একটি দিনের জন্যেও যে মানুষটি সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়া বন্ধ করেননি এ প্রসঙ্গে সেই ডা: পল্লব কুমার সেনের সাথে কথা বললে তিনি জানান, দেশব্যাপী এমন পরিস্থিতির মাঝেই হয়তো হাজারো ডাক্তার এইভাবে চেষ্টা করেন রোগীকে সেবাপ্রদানের। স্বার্থহীন মনোভাব এবং ত্যাগের মাঝেই তো প্রকৃত সুখকে খুঁজে পাওয়া যায়। সেদিনের ঘটনাটি তার জীবনে অন্যতম একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

    এখন তিনি কেমন আছেন জানতে চাইলে বলেন, আঘাতটি বেশ সজোরে লেগেছিল বেশ রক্ত পরলেও সিটিস্ক্যান রিপোর্ট ভাল আছে। প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে সে পুনরায় স্বাভাবিকভাবেই রোগী দেখছে মর্মে জানান।

    উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান চক্ষু বিশেষজ্ঞ ডা: পল্লব কুমার সেন ২০০১ সালে বগুড়া শজিমেক থেকে এমবিবিএস পাশ করেন, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন এমএস (চক্ষু) এবং ২০১৪ সালে ভারতের হায়দ্রাবাদ এলভি প্রসাদ আই ইন্সটিটিউট থেকে গ্লুকোমা বিষয়ে ফেলোশিপ অর্জন করেন। পেশাগত জীবনে প্রথম যোগদান করেছিলেন বগুড়া কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট হিসেবে ২০১৬ সালে পরবর্তীতে ২০১৭ সালে যোগদান করেন বগুড়া শজিমেকে। মাঝে ২০১৯ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে দায়িত্ব পালন করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে। সেখানে সফলভাবে দায়িত্ব পালন শেষে বর্তমানে মানবিক এই ডাক্তার সফলভাবে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক হিসেবে বগুড়া শজিমেক হাসপাতালে। তার পেশাগত জীবনে হাজার হাজার দরিদ্র রোগীর বিনামূল্যে করেছেন চোখের বিভিন্ন জটিল অপারেশন এবং মানবিকভাবে করোনাকালের শুরু থেকেই বগুড়াতে সাধারণ মানুষের সেবায় সম্মুখসারিতে থেকে কাজ করে যাচ্ছেন এই মানুষটি।

    গত ১২জুনের ঘটনাতে ডা: পল্লব কুমার সেনের এমন দায়িত্ববোধ ও মানবিকতা কে সালাম ও শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী প্রতিটি স্থানে এমন হাজারো পল্লব সেন এভাবেই মানবিতার আলো ছড়াবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন বগুড়ার সাধারণ মানুষের অনেকেই।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    2. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    3. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    4. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    5. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    6. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    7. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬