Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০২১ ১৫:২৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০২১ ১৫:২৫

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০২১ ১৫:২৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০২১ ১৫:২৫

    অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন

    মানব দরদী মানুষদের চিন্তা-চেতনা হলো শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়। অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। জীবন হচ্ছে জাগ্রত মুহুর্তের কতকগুলো অনুভূতির সমষ্টি। প্রতিটি জীবন অনুভূতি এক একটি অভিজ্ঞতায় তাৎপর্যবাহী। এ পথ দুখী মানুষদের গল্প শোনার অভিজ্ঞতাটা শুধু অভিজ্ঞতা নয়, এটি হৃদয়স্পর্শী মর্মাহত ও হৃদয় গাঁথা। এ অভিজ্ঞতাটা ভূপেন হাজারিকার গানটি অনুরণন তুল্য ‘মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কী পেতে পারে না ও বন্ধুৃৃৃৃৃ’..। দুখের কথা বলতে বলতে মুখে কোন কথা নেই চোখ ভরা জল।  কথা বলতে বলতে চোখের জল আর বাঁধ মানছে না। অন্তরদহে সমবেদনায় দু’চোখ গড়িয়ে ফোঁটায় ফোঁটায় অশ্রু গড়তে লাগলো। অশ্রুসিক্ত নয়নে বলতে শুরু করলো তাদের কেউ খোঁজ রাখে না। খায় কি খায় না সেটিও কেউ খোঁজ করে না। তাদের পরনে ছিন্ন পোশাক। ধারে কাছেও অনেকেই যান না। মাটির বিছানা, মাটির উপর শুয়ে মানুষের দয়ায় যা পায় তা দিয়ে দিন চালায়। আবার যে খাবার দেয় সে খাবার খেয়েই নিজের জগতে হারিয়ে যায়। তাদের পুষ্টিমান খাবারের অভাবে রোগশোক বাসা বেঁধেছে। নিরাপদ, নিরাপত্তা কিছুই নেই। সমাজের অনেকেই তাদের কাছ থেকে দূরে থাকে বলে এই অভাবী মানুষের কপালে ভাল আর কিছুই জোটে না। এই না জোটা মানুষগুলোর জন্য এবার কিছু জুটিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পাওয়া আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল।

    যারা ভবঘুরে, মহাস্থানগড়, স্টেশন, বাসস্ট্যান্ড, হাটে-বাজারে, খাবারের অভাবে দিন চলে না বা পথে যাদের দিন কাটে তাদের এবার নিয়মিত খোঁজ খবর নিবেন হাসান আলী আলাল। পথ মানুষের জন্য তিনি খাবারের ব্যবস্থা করবেন। তাদের কাছে গিয়ে জীবনের পাওয়া না পাওয়ার গল্প করবেন। মানুষের মানবিকতার জায়গায় দাঁড়িয়ে তিনি মানবসেবায় নিজেকে মেলে ধরতে যাচ্ছেন।

    ‘বাহিরের জগতে এক্ষুনি বেরিয়ে পড়ো এবং ভালোবাসো প্রত্যেকটি মানুষকে, তোমার উপস্থিতিতে যেন হাজারো মানবহৃদয়ে নতুন আলো সঞ্চর জাগায়’।
     
    এটিকে মাথায় রেখে গত কয়েকদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন এলাকার অভাবী মানুষের পাশে বসে গল্প করছেন। এবার তাদের মনের কষ্ট ও শখ পুরন করতে তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

    মানবতার ফেরিওয়ালা আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, তার পিতা আকবরিয়া হোটেল প্রতিষ্ঠা করে মানবতার বীজ বপন করেছিলেন। পিতার আদর্শ নিয়ে তিনি এ মানবতার কাজগুলো পুরো বগুড়ায় ছড়িয়ে দিতে চান।

    মানুষ মানুষের জন্য এই কথাটি স্মরণ করেই আজ আকবরিয়া লিমিটেড এগিয়ে যাবে মানবতার ফেরিওয়ালা হয়ে। আমরা চেষ্টা করছি অভাবী মানুষের পাশে দাঁড়াতে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬