Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় আমের দামে ধস, লোকসানের মুখে চাষী ব্যবসায়ী
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৫:৫৬
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৫:৫৬

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    পোরশায় আমের দামে ধস, লোকসানের মুখে চাষী ব্যবসায়ী

    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৫:৫৬
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৫:৫৬

    পোরশায় আমের দামে ধস, লোকসানের মুখে চাষী ব্যবসায়ী

    করোনা ভাইরাস ও লকডাউনের প্রভাবে নওগাঁর পোরশায় আমের দামে ধস নেমেছে। আম বাজারে ক্রেতার সংখ্যা কমেছে। নেই বাইরের জেলা থেকে আগত কোন ক্রেতা। ক্রেতা সংকটে চলতি ভরা আম মৌসুমে আমের দাম নেই। লোকসানের মুখে পড়েছেন আম চাষী ও ব্যবসায়ীরা।

    গত কয়েকদিন উপজেলার সারাইগাছী, নোচনাহার, পোরশা সদর, তেঁতুলিয়া আমের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে হিমসাগর(খিরসাপাত), ল্যাংড়া, ফজলি ও আমরুপালী জাতের আম বাজারে কেনা-বেচা চলছে। বর্তমান বাজারে এক মোন হিমসাগর বা খিরসাপাত আম বিক্রি হচ্ছে ১২শ টাকায়, ল্যাংড়া আম বিক্রি হচ্ছে মাত্র ৬শ থেকে ৯শ টাকা পর্যন্ত। ফজলি আম বিক্রি হচ্ছে ৭শ থেকে ৮শ টাকা ও আমরুপালী বিক্রি হচ্ছে ১হাজার থেকে ১৩শ টাকা পর্যন্ত।

    অথচ গত বছর এ সময়ে হিমসাগর বা খিরসাপাত আম বিক্রি হয়েছে ৩হাজার ৫শ টাকা পর্যন্ত, ল্যাংড়া বিক্রি হয়েছে ৩হাজার টাকা পর্যন্ত, ফজলি বিক্রি হয়েছে ২২শ টাকা পর্যন্ত, আমরুপালী বিক্রি হয়েছে ৩হাজার থেকে শুরু করে ৬হাজার টাকা পর্যন্ত।

    এবছর বাজারে আমের ক্রেতা কম থাকায়, বিশেষ করে বাইরের বিভিন্ন জেলাগুলোতে কঠোর লকডাউনের কারনে বাইরের জেলা থেকে কোন ক্রেতা আসতে পারেননি। আর বাইরের কোন ক্রেতা না থাকায় এবছর আমের দাম একেবারেই কম। আমের দাম না পাওয়ায় চাষী ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছেন।  

    উপজেলার সারাইগাছী বাজারের আম ব্যবসায়ী সজল মিয়া জানান, আমের ভরা মৌসুমে বাজারে ক্রেতার উপস্থিতি স্বতঃস্ফূর্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। করোনা সংক্রমণ ও লকডাউনের প্রভাবে আমের বাজারে শুধু ক্রেতা কমই নয়, ব্যাপাক ভাবে কমেছে আমের দামও। আম পেকে গাছ থেকে পড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা গাছে বেশি দাম দিয়ে আম কিনে, কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান।

    বৃহস্পতিবার সারাইগাছী বাজারে বিক্রি করতে আসা আম চাষী সবুজ জানান, করোনার মধ্যেও হাটে প্রচুর আম উঠছে। সেই তুলনায় আমের ক্রেতা কম। আম বেশি, ক্রেতা কম। তাই আড়ৎদাররা আমের দাম দিচ্ছে না। তাই বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করতে হচ্ছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬