Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘর ‘ভাসছে’ পানিতে
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৪৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৪৫

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘর ‘ভাসছে’ পানিতে

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৪৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ১৯:৪৫

    বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘর ‘ভাসছে’ পানিতে

    বগুড়া শাজাহানপুর উপজেলার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের সবগুলো নতুন ঘর পানিতে ওপরে ভাসছে। ফলে, গত ৩ কয়েকদিন ধরে সেখানে থাকা নয়টি পরিবার চরম দুর্ভোগে আছে।তিনদিন খবর পেয়ে বর্তমান ইউএনও তাদের খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান।মুজিববর্ষ উপলে এমন নিচু জায়গাতে ঘর করা নিয়ে স্থানীয় লোকজন কাজ শুরু থেকেই আপত্তি তুলেছিলেন। তাদের দাবি ছিল, গৃহ নির্মাণে সমতল মাটির নিচে ইট ব্যবহার করেনি মিস্ত্রীরা।এ ছাড়া নিম্নমানের ইট, বালি রড,কাঠ ও অন্যান্য সামগ্রী ব্যবহারে অনিয়ম করা হয়েছে বলে জানান তারা।এ জন্য স্থানীয়রা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন ও সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।তবে সব বাধা অপো করেই তৎকালীন ইউএনও সেখানে ঘর নির্মাণ ও হস্তান্তর করেন।

    উপজেলা আড়িয়া ইউনিয়নে পলিপাড়ায় পাশে খাসজমিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের অর্থায়নে মুজিব বর্ষে উপলে  ১৫ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে গৃহহীন ৯টি পরিবারের জন্য এ সব ঘর তৈরি করা হয়।উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল জাব্বার, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২ আওতায় প্রথম পর্যায়ে আড়িয়া ইউনিয়ন খাস জমিতে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে সার্বিক পর্যাবেণে নির্মাণ করা করা হয়েছে।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হজুর আলী জানান, অল্প বৃষ্টিতে পানি ঘরে  ঢুকে গেছে।রান্নাঘর, যাতায়াত রাস্তা,টিউবওয়েল,বাথরুম পানিতে ডুবে আছে।বিষয়টি স্থায়ী সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন এই বীর মুক্তিযোদ্ধা ।

    আয়শা বেগম জানান, আমাদের ঘরবাড়ি নেই তাই প্রধানমন্ত্রী আমাগো ঘর দিছে। তিন দিন ধরে আমাদের ঘরে  মধ্যে পানি ঢুকে গেছে। সাপ বা বিভিন্ন পোকামাকড় আক্রমণ করছে। আমারা ৫ জন বিধবা মানুষ এখানে থাকি। পানি বন্ধ হয়ে প্রায় অনাহারে আছি।
    তবে প্রতিবাদ হলেও ইউএনও তার মতাবলে তুলনামূলক নিচু জায়গাতেই ঘর নির্মাণ করে যান। তখন ইউএনও কারও ফোন ধরতেন না।
    তবে এবার গণমাধ্যমকর্মীর ফোন ধরেন মাহমুদা পারভীন। বর্তমানে তিনি রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার মোবাইলে জানালেন, ঘর পানিতে ভাসছে এমন বিষয় তো আমাকে এখনো কেউ জানায়নি। সুতরাং এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারব না।

    ঘটনা ফেসবুকে দেখার পরপরই সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাদের স্থানান্তর করা হচ্ছে।দ্রত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর সেখানে মাটি কেটে জায়গাটা উঁচু করা হবে।   

    ‘প্রতিবাদ হয়েছিল তখন-ই’ আমলে নেয়নি কেউ
    শাজাহানপুর উপজেলায় ১৫ গৃহহীন পরিবারের কাছে ২৩ জানুয়ারি বাড়ি হস্তান্তর করা হয়। শাজাহানপুরেও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।আড়িয়া ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘গৃহহীনদের জন্যে দুর্যোগ সহনীয় ঘরগুলো দুর্যোগ আসার আগেই বৃষ্টির পানিতে তলিয়ে যাবে। খুব নিচু জায়গায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

    অভিযোগ রয়েছে, প্রতিটি ঘর তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে।নিচু ও জলাবদ্ধ জমিতে এসব গৃহ নির্মাণে সময় নিম্নমানের ব্যবহার করা হয়েছে। এসব গোপন করতে কর্মসৃজন কর্মসূচির  শ্রমিক দিয়ে ঘরের বাহিরে মাটি ভরাট করে ইটগুলো ঢেকে দেয়া হয়েছে।  ঘরে নিম্ন মানের ইট ব্যবহার করার কারণে দ্রত পলাস্টার করা হয়েছে।

    ২৩ জানুয়ারি জেলা প্রশসাক জিয়াউল হক বলেছিলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।তবে ঘরগুলো পানিতে ভাসমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ‘ঘর নির্মাণ করার জন্য এমন নিচু জায়গা সিলেকশন করা ঠিক হয়নি। যেহেতু ঘর হয়ে গেছে এখন তো বিকল্প উপায় বের করতে হবে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা যায়  কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬