Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন দিনমজুর শহিদুল
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুন, ২০২১ ১৫:৪১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুন, ২০২১ ১৫:৪১

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    সৈয়দপুরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন দিনমজুর শহিদুল

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুন, ২০২১ ১৫:৪১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুন, ২০২১ ১৫:৪১

    সৈয়দপুরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন দিনমজুর শহিদুল

    নীলফামারীর সৈয়দপুরে অসহায় দিনমজুর শহিদুল ইসলাম চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

    শনিবার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এসএসসি ’ ৯৮ এবং এইচএসসি ২০০০ ব্যাচের  প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে  অধ্যক্ষ  গোলাম আহমেদ ফারুক উপস্থিত থেকে দিনমজুর শহিদুল ইসলামের হাতে তার চিকিৎসার জন্য ওই সহায়তার অর্থ তুলে দেয়া হয়।  

     এ উপলক্ষে  সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়  সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. গোলাম আহমেদ ফারুক ছাড়াও সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী তাপস রায়, জিয়াউর রহমান মেডিক্যাল  কলেজের  প্রথম বর্ষের শিক্ষার্থী অতুল চন্দ্র বর্মণ ও রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রিফাত আহমেদ বক্তব্য রাখেন।

     এ সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক  এরশাদ আলী মন্ডল, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক শাহজাদী ফাহমিদা নুশরাত জাহান অনু, প্রভাষক কাজী আজিজ, সিনিয়র সহকারি শিক্ষক মো. সাদেকুল ইসলাম, প্রাক্তণ শিক্ষার্থী  মশিউজ্জামান শৈবাল, মাজেদুল ইসলাম, মুসা সরকার, মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার দিনমজুর মো. শহিদুল ইসলাম (৫০)। অসহায় ও দুস্থ ওই দিনমজুর প্রায় ১৭ বছর আগে একদিন উঁচু একটি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি পিঠে ও মেরুদন্ডে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে চিকিৎসকরে পরামর্শে এমআরআইয়ে তার মেরুদন্ডের দুইটি হাঁড় ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দ্রুত মেরুদন্ডের অপারেশনের পরামর্শ দেন। কিন্তু তার মেরুদন্ডের অপারেশনের জন্য দেড়  লাখ টাকা যোগাড় করতে ব্যর্থ হয়ে  দীর্ঘ কয়েক বছর যাবৎ অনেকটাই বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি (শহিদুল)। এ অবস্থায়  শহিদুলের  বিষয়টি নিয়ে  জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আর পত্রিকায় ওই খবর পড়ে অসহায় ও দুস্থ দিনমজুর শহিদুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তায় এগিয়ে আসে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের  এসএসসি  ’৯৮ ও এইচএসসি ২০০ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীরা।

    একই অনুষ্ঠানে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এসএসসি ’৯৮ এবং এইচএসসি ২০০০ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ  থেকে মেডিক্যাল  কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত দুই মেধাবী শিক্ষার্থী ও সৈয়দপুর সরকারি  বিজ্ঞান কলেজ অ্যালামনাই এসোসিয়েশনে তহবিলেও ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬