Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২১:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২১:৩১

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২১:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২১:৩১

    আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা

    বগুড়া সারিয়াকান্দি উপজেলায় বর্ষার এই ভরা মৌসুমেও আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেচের মাধ্যমে তারা এ সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছেন। এতে উৎপাদন খরচ একটু বেশি হলেও অন্য কোনো সমস্যা নেই বলে কৃষকরা জানিয়েছেন।

    উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার অধিকাংশ কৃষক আমন চাষে ঝুঁকে পড়েছেন। এবার  স্বল্প বৃষ্টির কারণে তারা সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দিয়ে ফসল ফলানোর চেষ্টা করছেন।
    বন্যার আশঙ্কা কম থাকায় কৃষকরা সব ধরনের জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। অনেকেই পাটের ফসল কাটার পর বর্তমানে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পাড় করছেন।

    উপজেলায় এবার প্রায় সাড়ে ১২ হাজার হেক্টের জমিতে আমন ধানের আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১২টি ইউনিয়নের ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চারা রোপণ করা হয়েছে এবং বর্তমানে তা অব্যহত আছে। আগামী কার্তিক মাস পর্যন্ত যমুনা নদীর চরাঞ্চলে স্থানীয় জাতের গাইঞ্জা ধানের চারা রোপণ করা হবে। উপজেলায় গত বছর আমন ধানের চাষ হয়েছিলো ১২ হাজার ৫৩০ হেক্টর জমি। এবার আরো বাড়তে পারে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

    কৃষি কর্মকর্তারা বলছেন, উপজেলার ফুলবাড়ী, নাচরী, ভেলাবাড়ী, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের কৃষকরা উন্নত জাতের ধানের চারা রোপণ করছেন। বি.আর-১১, বি.আর-৪৯, বি.আর-৭২ ছাড়াও গুটি স্বর্ণা, রনজিত ধানের চারা বেশি জমিতে রোপণ করা হয়েছে। এসব জমিতে পরিমাণ মত পানি না পেলে ভালো ফলন আশা করা যায় না। ভরা মৌসুম পাড় হলেও তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না। এই বর্ষা মৌসুমে আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও এক পশলা বৃষ্টিতেই সীমাবদ্ধ। তবে অনেক কৃষক ভালো ফলনের আশায় জমিতে শ্যালো মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করছেন।

    উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক সিহাব উদ্দিন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘আমার নিজের ১ বিঘা জমি রয়েছে, সেখানে চাষ করেছি রনজিত জাতের ধান। জমিতে সেচ দেওয়া খুবই দরকার। এছাড়াও আমার স্কিমে অন্যান্য কৃষকের ২২ বিঘার মতো জমি রয়েছে। সেসব জমিতে ভালো ফসলের জন্য সেচ দিতে শ্যালো মেশিন চালু করতে হয়েছে। এতে আমাদের উৎপাদন খরচ অল্প কিছু বাড়বে। তবে তাতে সমস্যা নেই।’

    উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন, ‘বৃষ্টি না হলেও কৃষকরা বসে থাকতে পারেন না। ভালো ফলনের আশায় সেচ দিতে বাধ্য হয়েছেন। এ উপজেলায় ৫৪টি গভীর নলকূপ, প্রায় ৮ হাজার বৈদ্যুতিক চালিত সেচ পাম্প ও ৯ হাজারের মতো ডিজেল চালিত সেচ পাম্প চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬