Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকায় পুলিশি হেফাজতে ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় বগুড়ায় সড়ক অবরোধ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৫:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৫:২২

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    ঢাকায় পুলিশি হেফাজতে ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় বগুড়ায় সড়ক অবরোধ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৫:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৫:২২

    ঢাকায় পুলিশি হেফাজতে ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় বগুড়ায় সড়ক অবরোধ

    ঢাকায় পুলিশ হেফাজতে ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সড়ক অবরোধ করা হয়েছে।

    আজ বুধবার দুপুরে শহরের ভবের বাজার এলাকায় মৃত ট্রাক চালক লিটন প্রামাণিকের লাশ নিয়ে সংগঠনের কার্যালয়ের সামনে ঘন্টব্যাপী সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

    এসময় মহাসড়কে যানবাহন বিশেষ করে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক আয়োজিত সমাবেশ সংগঠনের নেতৃবৃন্দ পুলিশ হেফাজতে চালকের মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    এসময় তারা আরো বলেছেন, অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি, মোটর মালিক গ্রুপ এবং মোটর শ্রমিক ইউনিয়নসহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অবরোধ চলাকালে সমাবেশে আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বগুড়ার সভাপতি আব্দুল মান্নান মণ্ডল অভিযোগ করেন, জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে লিটন প্রামাণিক পেশায় একজন ট্রাক চালক এবং তাদের সংগঠনের সদস্য (নং-৪৩৬৭)। লিটন প্রমাণিক তার ট্রাকে (ঢাকা মেট্রো-ড-২৪-২৫৬৩) গত ৩০ জুলাই চট্টগ্রাম থেকে চাল নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় সরকারি গুদামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি তার ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে একটি দোকানে যান। সেখান থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে ঢাকার উত্তরা পূর্ব থানায় সোপর্দ করে। আব্দুল মান্নান মন্ডল বলেন, ঢাকার উত্তরা পূর্ব থানায় ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আটকাধীন থাকা অবস্থায় লিটনকে পুলিশী নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। কিন্তু পরদিন ৩ আগস্ট দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে ওই ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলা হচ্ছে। তিনি বলেন, ‘ওই ঘটনায় জাড়িত ঢাকার উত্তরা পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি উর্ধ্বতন কর্র্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬