বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভার আয়োজন করে।
সাতমাথাস্থ অস্থায়ী কার্যালয়ে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিকা হাসান ময়নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের কারণে আলোচনা সভা সংক্ষিপ্ত করণ করা হয়। সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ কিছু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।

ষ্টাফ রিপোর্টার