শিবগঞ্জে বঙ্গমাতা ৯১ তম জন্মবার্ষিকী পালিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার তারকনাথ কুন্ড, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ সহ অনেকে। অনুষ্ঠানাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি