বগুড়া সদর উপজেলা শাখারিয়া আলীম মাদ্রাসার মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়া সদর উপজেলা শাখারিয়া আলীম মাদ্রাসার মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।রবিবার সকাল ১০ টায় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য আবুল কাশেম, শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল -বাংলাদেশ অফিসের প্রতিনিধি আফজাল হোসেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য জহুরুল ইসলাম, সারওয়ার হোসেন, আব্দুল সামাদ মাস্টার, রফিকুল ইসলাম, মাফুজুর রহমান, মসজিদ কমিটির সদস্য আব্দুল গফুর, জহুরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম প্রমুখ। বাস্তবায়নে শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিস।

বগুড়া জেলা প্রতিনিধি