Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে বাফার গুদাম থেকে ডিলারদের কাছে সার সরবরাহ শুরু
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ১৫:৫৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ১৫:৫৫

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    পঞ্চগড়ে বাফার গুদাম থেকে ডিলারদের কাছে সার সরবরাহ শুরু

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ১৫:৫৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ১৫:৫৫

    পঞ্চগড়ে বাফার গুদাম থেকে ডিলারদের কাছে সার সরবরাহ শুরু

    পঞ্চগড়ে সারের বাফার গুদাম থেকে বিসিআইসি ডিলারদের মাঝে ইউরিয়া সার বিতরণ শুরু হয়েছে।

    মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ই্ধসঢ়;উসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি বক্তব্য দেন।

    এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোবহান বাদশা, পঞ্চগড় জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় চেম্বারের সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ
    বিসিআইসির সারের ডিলাররা উপস্থিত ছিলেন।

    বিসিআইসি সূত্র জানায়, আমন মৌসূমে চলতি মাসের জন্য জেলায় নতুন করে দুই হাজার মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়েছে। যা ১৬০ জন ডিলারের মাধ্যমে বিতরণ করা হবে। এতদিন এসব ডিলার ঠাকুরগাঁও
    বাফার গুদাম থেকে সার উত্তোলন করে আসছিল। দুই জেলার ডিলারদের সার সরবরাহ করতে সময় ক্ষেপন হতো। ফলে জেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এ সুযোগে ডিলাররা সরকার নির্ধারিত ইউরিয়া সারের মূল্য বেশি নিত।

    গত বছরের ১ অক্টোবর শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বোদা উপজেলার ধনীপাড়ায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই গুদামটির উদ্বোধন করেন। নানান জটিলতায় এতদিন গুদামটি চালু করা যায়নি। জেলা প্রশাসকের হস্তক্ষেপে মঙ্গলবার থেকে এই গুদামের কার্যক্রম চালু হলো। ১০ হাজার টন ধারণ ক্ষমতা হলেও বর্তমানে ১৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। এখন থেকে পঞ্চগড়ের ডিলাররা এখান থেকে সার উত্তোলন করে কৃষকদের কাছে বিক্রয় করবে।

    জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম জানান, জেলায় ইউরিয়া সারের কোন সংকট নেই। পাঁচ উপজেলার নির্বাহী অফিসারদের নেতৃত্বে মনিটরিং করা হচ্ছে। কোথাও বেশি দামে সার বিক্রয় করার খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬