Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হলো ট্রেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১০:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১০:০১

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হলো ট্রেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১০:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১০:০১

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হলো ট্রেন

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। কঠোর বিধিনিষেধ শিথিলের এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।

    ভোর ৬টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এর আগে ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে আসে। তবে প্রথমদিন যাত্রীর সংখ্যা ছিল অনেক কম।

    সকালে শহরের কালিরবাজার এলাকার নারায়ণগঞ্জ স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীর সংখ্যা একেবারেই কম। যাত্রী সংখ্যা কম থাকার কারণ জানতে চাইলে আব্দুল মালেক নামের এক স্টাফ জানান, প্রথমদিন ও ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা কম। রোববার থেকে যাত্রীতে ভরপুর থাকবে ট্রেন।

    নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাওয়া আল আমিন নামের একজন যাত্রী বলেন, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে আমাদের অনেক অর্থের সাশ্রয় হবে। ট্রেন ছাড়া অন্য পরিবহনে ঢাকা গেলে প্রতিদিন কমপক্ষে ৫০ টাকা খরচ করতে হয়। এখন ১৫ টাকা দিয়েই ঢাকা যাওয়া যাচ্ছে।

    নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ থেকে শুক্রবার ও ছুটির দিন ছাড়া প্রতিদিন সকালে চার জোড়া, বিকেলে চার জোড়া এবং দুই জোড়া ডেমোসহ মোট ১০ জোড়া ট্রেন চলবে।

    তিনি আরও বলেন, আপাতত আমাদেরকে ১০ জোড়া ট্রেন চালু করার কথা বলা হয়েছে। আমরা ১০ জোড়া চালু করেছি। যদি ১৬ জোড়া চালু করার কথা বলা হয় তাহলে আমরা ১৬ জোড়াই চালু করব। আমাদেরকে যে নির্দেশনা দেয়া হবে আমরা সেই নির্দেশনা অনুযায়ীই কাজ করব।

    এর আগে রেলপথ চলাচলের উপযোগী রয়েছে কি-না তা দেখার জন্য বুধবার (১৮ আগস্ট) ডেমো ট্রেন দিয়ে ট্রায়াল দেয়া হয়।

    সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মূলত বেসরকারি সংস্থা ট্রেন পরিচালনা করত। প্রতিদিন এ পথে আসা-যাওয়া করত ১৬ জোড়া ট্রেন। মাত্র ১৫ টাকা ভাড়ায় ৪৫ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পৌঁছাতে পারতেন যাত্রীরা। বিপরীতে বাসে ঢাকায় যেতে যাত্রীদের ব্যয় করতে হয় ৩৬ টাকা। সময় লাগে এক থেকে দেড় ঘণ্টার মতো।

    ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই বন্ধ করা হয় ট্রেন চলাচল। সেই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনও বন্ধ হয়ে যায়। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালুর পরপরই দুইবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। এরপর করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই ছিল ট্রেন চলাচল।

    এরই মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিলের পর সারাদেশে গণপরিবহন চললেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বিধিনিষেধ শিথিলের প্রথমদিনে ১১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে কোনো ট্রেন চলাচল করছিল না। যা নিয়ে স্থানীয়ভাবে অনেক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে লকডাউন শিথিলের এক সপ্তাহ পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চালু হয়েছে।

     

    বিষয়:
    সারাদেশ

    সংশ্লিষ্ট সংবাদ: সারাদেশ

    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১৩ মে, ২০১৯
    ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ
    ২৫ মে, ২০১৯
    প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে তিন জেলায় গ্রেপ্তার ৩১
    ১০ জুন, ২০১৯
    সারাদেশে ঈদযাত্রায় এখন পর্যন্ত নিহত ১৪২,আহত ৩২৪
    ১৫ জুন, ২০১৯
    ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৯৮, আহত ৮৬০
    ১৯ জুন, ২০১৯
    সারা দেশে প্রায় ৩৬ লাখ মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬