Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক তো সড়ক নয় যেন মিনি পুকুর
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৪৬
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৪৬

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক তো সড়ক নয় যেন মিনি পুকুর

    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৪৬
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৪৬

    উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক তো সড়ক নয় যেন মিনি পুকুর

    এ যেন সড়কের মধ্যে মিনি পুকুর। সামান্য বৃষ্টি হলেই এখানে জমে যায় হাটু পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের একেবারে নিকটেই দীর্ঘদিন থেকে সড়কের এ বেহাল দশা হয়ে থাকলেও যেন দেখার কেউ নেই।  

    আত্রাই-সিংড়া পাকা সড়কের সাহেবগঞ্জ নামক স্থানে পানি নিস্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা না থাকায় সড়কের এ স্থানটি মিনি পুকুরে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি ও ড্রেনের বাসা বাড়ির পানিতে একাকার হয়ে যায় এ স্থানটি। অল্পতেই পানি দুর্গন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকরা দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশু পথচারীরা পরেন চরম বিপাকে। আত্রাই-সিংড়া সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। আত্রাই হতে সিংড়া হয়ে বগুড়া ও নাটোরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত সিএনজি, ভটভটি, অটোরিক্সা, ছোট বড় অনেক কার্গো, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকারের শত শত যানবাহন চলাচল করে। এ ছাড়াও উপজেলার পাঁচুপুর ও বিশা ইউনিয়নের সড়ক সংলগ্ন  প্রায় অর্ধশত গ্রামের লোকজনের যোগাযোগের একমাত্র নির্ভর এ সড়ক। 

    এ সড়কে অটোগাড়ি চালক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে এ সড়কের এ স্থানটির বেহাল অবস্থা হয়ে থাকলেও এর কোন সংস্কার না করায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে গাড়ি পারাপার করতে হয়।

    পথচারী সাহেবগঞ্জ গ্রামের তাজরিন নামের এক মহিলা বলেন, বৃষ্টি হলেই এ জায়গাতে পানি জমে যায়। মেয়ে মানুষ হিসেবে আমরা এখানে পারাপার হতে খুবই বিড়ম্বনার শিকার হই। অনেক সময় আমাদের পরিধেয় বস্ত্র নোংড়া পানিতে নষ্ট হয়ে যায়।

    এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, সেখানে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সাহেবগঞ্জ মরহুম গোলামের বাড়ি হতে পাথাইলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা করলে এলাকাবাসীর এ দুর্ভোগ লাঘব হবে।

    সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং বলেন, এখানে যাতে পানি জমে না থাকে এর জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে আর দুর্ভোগ থাকবে না। 

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬