Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিবগঞ্জে দাম কম হওয়ায় কৃষকেরা কচু জমিতেই রেখে দিচ্ছেন
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১৫:০৮
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১৫:০৮

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    শিবগঞ্জে দাম কম হওয়ায় কৃষকেরা কচু জমিতেই রেখে দিচ্ছেন

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১৫:০৮
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১৫:০৮

    শিবগঞ্জে দাম কম হওয়ায় কৃষকেরা কচু জমিতেই রেখে দিচ্ছেন

    গত কয়েক বছর ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকেরা কচু চাষে সফলতা দেখলেও এবার দাম না পাওয়ায় জমিতেই কচু রেখে দিচ্ছেন কৃষকেরা।

    কৃষকরা জানিয়েছেন, করোনা অতিমারির কারনে চলমান সংকটে পাইকাররা কম আসছে। ফলে কচু বিক্রি ও ভালো দাম পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কচুর আদি উৎপত্তিস্থল উপমহাদেশের পূর্বাঞ্চলে হলেও দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।

    উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, শিবগঞ্জ উপজেলায় ৫২০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বর্ধমান জাতের কুড়ি কচু। কোন লক্ষমাত্রা না থাকলেও খরিপ-১ মৌসুমে উপজেলার প্রায় ৩০০ হেক্টর জমিতে এবার কচুর চাষ করা হয়েছে। এর মধ্যে কুড়ি কচু ২০০ হেক্টর, পানি কচু ৫০ হেক্টর ও লতিরাজ কচু ৫০ হেক্টর। উপজেলায় কচুর গোত্রীয় সবজির মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় মুখী কচু বা কুড়ি কচু। কুড়ি কচু ছড়া বীজ হিসেবে ব্যবহার করা হয়। এ কচুর গাছ হলদে হয়ে শুকিয়ে গেলে তুলতে হয়। এছাড়াও পানি কচু ও লতিরাজ কচুও চাষ হয় এই অঞ্চলে।

    স্থানীয় কচুচাষি সূত্রে জানা যায়, আমরা ফাল্গুন মাসে কচু রোপন করে ভাদ্র মাসে তুলি। পলি দোআশঁ ও এটেল মাটিতে কচু চাষ ভালো হয়। এ ফসলে ৪ থেকে ৫ বার সেচ দিতে হয়। চাহিদা বেশি থাকলে অনেকে ৮-১০ সপ্তাহ পরেই কচু তোলা শুরু করি। কচু চাষে জৈবসার বেশি লাগে। তবে কীটনাশকের ব্যবহার নেই বললেই চলে। ধান ও অন্যান্য সবজি চাষের তুলনায় কচু চাষে ২ থেকে ৩ গুন বেশি লাভ হয় বলে জানান কৃষকরা। উপজেলার এই কচু রাজধানীসহ সব বিভাগীয় শহরেই সরবরাহ করা হয়।

    সরেজমিনে দেখা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়ন ও শিবগঞ্জ পৌর এলাকায় ২০০ হেক্টর বিস্তীর্ণ দিগন্ত মাঠ জুড়ে করা হয়েছে কচু চাষ। যতদুর চোখ যায় দেখা মেলে সবুজ কচু গাছের। এছাড়াও উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, কিচক, ময়দানহাট্টা ইউনিয়নে মাঠ জুড়ে ১০০ হেক্টর কচু চাষের দেখা মেলে। মাঠে কচুর জমি চোখে পড়লেও সম্প্রতি কৃষকদের বিক্রির ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে। 

    উপজেলার সদর ইউনিয়নের আমজাদ হোসেন জানান, ধান ও অন্যান্য সবজি চাষে ২ থেকে ৩ গুন বেশি লাভ হয়। আমরা এবার ১ বিঘা জমিতে কচু চাষ করেছি। গতবার ভালো দাম পেয়েছি। এবার দাম না থাকায় এক বিঘা জমির কচু সবার জন্য তোলার উম্মুক্ত করে কচু তুলে অন্য ফসল আবাদ করেছি। 

    উপজেলার গুজিয়া বন্দর এলাকার কৃষক সাখাওয়াত হোসেন বলেন, এ বছর ৩ বিঘা জমিতে কচু চাষ করেছি। গত বছর প্রতি বিঘা জমিতে কচু বিক্রি করেছিলাম পাইকারী প্রতিকেজি ২০ টাকা হিসেবে ১লক্ষ ২০হাজার টাকা বিক্রি করেছি। খরচ বাদে প্রায় ৬০ হাজার টাকা লাভ করেছি। এ বছর ৩ বিঘা জমিতে কচু বিক্রি করেছি মাত্র ১২ হাজার টাকা। লাভ তো দুরের কথা খরচের টাকা এবার উঠবে না। 

    পাইকারী বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, করোনার কারণে ও আমদানী বেশি হওয়ায় এবার কচুর দাম কম। পাকারী বাজারে প্রতিমন কচু বিক্রি করছি ৪০০-৪৫০ টাকায়। তিনি আরো বলেন, এ অঞ্চলের কচু রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরগুলোতে রপ্তানি হয়। দাম না থাকায় কৃষকের পাশাপাশি আমরা পাইকারি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত।

    স্থানীয় কৃষক আজিজ এর ভাষ্যে, দেশের চলমান অবস্থার জন্য কচুর দরপতন। এ ছাড়াও প্রতি মণ কচু জমি থেকে তুলে বাছাই করতেই বাড়তি আরও ৫০০ টাকা খরচ হয়। আবার খুচরা বাজারেও প্রতিদিনই একটু করে দাম কমছে। এ জন্য কৃষকদের লাভের অংকও কমছে। শিবগঞ্জ থানা বাজারের খুচরা সবজি ব্যবসায়ী সাথে কথা বললে তারা বলেন, গত সপ্তাহে কুড়ি কচু ১৫- ২০ টাকা কেজি বিক্রি করলেও এ সপ্তাহে দাম কমে ১০-১৫ টাকা কেজি বিক্রি করছি। আগামী সপ্তাহে দাম আও কমতে পাবে।

    বগুড়া জেলার বায়ার ক্রোপ সায়েন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ গোতম চন্দ্র দাস বলেন, বগুড়ার মধ্যে শিবগঞ্জ উপজেলা শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এখানকার মাটি ও আবহাওয়া কৃষির জন্য মানানসই। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষকদের এবার কচুর দাম পাওয়া মুশকিল হবে।

    উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, কচু চাষ খুবই লাভজনক পেশা। দিন দিন কচুর চাষ এই অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে। কুড়ি কচুর পাশাপাশি পানি কচু ও লতিরাজ কচু চাষ করেও কৃষকরা কম সময়ে লাভবান হতে পারে। প্রতি হেক্টর জমিতে উৎপাদন খরচের দ্বিগুনের বেশি লাভ হয় বলে কৃষক কচু চাষের দিকে ঝুঁকছে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬