Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে দারিদ্র পরিমাপে র‌্যাপিড জরিপ উদ্বোধন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৮

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    পঞ্চগড়ে দারিদ্র পরিমাপে র‌্যাপিড জরিপ উদ্বোধন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৮

    পঞ্চগড়ে দারিদ্র পরিমাপে র‌্যাপিড জরিপ উদ্বোধন

    বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বশেষ দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে রোববার দেশব্যাপি শুরু হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধিনে ‘দারিদ্র পরিমাপে র‌্যাপিড জরিপ-২০২১’।

    শনিবার সকালে পঞ্চগড় পৌরসভার জালাসী পাড়া মহল্লার জসিম উদ্দীনের বাড়িতে সিএপিআই পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

    এ সময় তিনি বর্তমান মহামারী পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার জন্য তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও জেলা সুপারভাইজিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

    তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, উপসচিব ও টিম লিডার, আরএসপিএ-২০২১ ড. দিপংকর রায়, সচিব মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) গোলাম মাইনুদ্দিন হাসান, উপ পরিচালক ও ফোকাল পয়েন্ট অফিসার আরএসপিএ-২০২১ মহিউদ্দীন আহমেদ এমপিএইচ, রংপুর বিভাগের বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক আরিফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) খালেদ রাশেদুল হাসান খান।

    এসময় বিবিএস এর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য সংগ্রহকারী
    হিসেবে খানাতে তথ্য সংগ্রহ করেন মালিহা আনজুম বৃন্দা।

    উদ্বোধনী অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, এই জরিপের মাধ্যমে চলমান কোভিড-১৯ কালীন বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি (জাতীয়, পল্লী ও শহর) পরিমাপ, দেশের থানাসমূহে গড় আয় ও ব্যয় নিরূপণ এবং মানুষের জীবন-জীবিকা পরিস্থিতি নিরূপণ করা হবে। আরএসপিএ-২০২১ জরিপের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ আজ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

    বিবিএস এর সদ্য সমাপ্ত এমএসভিএসবি প্রকল্পের নির্ধারিত ২০১২ টি নমুনা এলাকা হতে এ জরিপের জন্য দৈব চয়নের মাধ্যমে ১০০৬ টি নমুনা এলাকা নির্বাচন করা হয়েছে। প্রতিটি নির্বাচিত নমুনা এলাকা হতে ১৫টি থানা নিয়ে সর্বমোট ১৫ হাজার ৯০ টি থানায় জরিপ পরিচালিত হচ্ছে। পঞ্চগড় জেলার ০৬ টি পিএসইউ এর ৯০টি থানা হতে তথ্য সংগ্রহ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬