Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রামেক হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২৩

    আরো খবর

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    রামেক হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২৩

    রামেক হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরো পাঁচজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এরা মারা যান।

    এদের মধ্যে চারজন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যুর তথ্য নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, নওগাঁর একজন এবং পাবনার একজন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় চাঁপাইনবাবগঞ্জের আরেকজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

    পরিচালক বলেন, গত এক দিনে দুজন করে মারা গেছেন হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং ৩ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১১৩।

    বর্তমানে রাজশাহীর ৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ১২ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার দুজন, চুয়াডাঙ্গার তিনজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে আটজনের নমুনায়।

    একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৫৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছয়জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ৩৯ শতাংশ এবং নাটোরের ৩ দশমিক ৬৩ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

    প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ২৪ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৪২ জন। এর মধ্যে করোনায় ৪২ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৮৯ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ১০ জনের মৃত্যু হয়।

    এর আগে গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬