Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে পুকুরপাড় থেকে মোটরগাড়ী মেকানিকের লাশ উদ্ধার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৭:২১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৭:২১

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    সৈয়দপুরে পুকুরপাড় থেকে মোটরগাড়ী মেকানিকের লাশ উদ্ধার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৭:২১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৭:২১

    সৈয়দপুরে পুকুরপাড় থেকে মোটরগাড়ী মেকানিকের লাশ উদ্ধার

    নীলফামারীর সৈয়দপুরে সাব্বির হোসেন কাল্লু (২৬) নামের ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন মোটরগাড়ির মেকানিক।

    মঙ্গলবার সকাল ১০টায় শহরের নিয়ামতপুর বাস টার্মিনালের অদূরে খালেক ফিলিং স্টেশনের সন্নিকটে একটি ফার্নিচারের গোডাউনের পিছনে পুকুরপাড় থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রংপুরের সিআইডি’র ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থল পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। 

    খোঁজ নিয়ে জানা যায়, শহরের চামড়া গুদাম ২ নম্বর উর্দূভাষী ক্যাম্পের মৃত. নাসিম ড্রাইভারের ছেলে সাব্বির হোসেন কাল্লু (২৬)। তিনি সোমবার সকালে কাজের উদ্দেশ্যে ক্যাম্পের বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সকাল ১০ টার দিকে স্ত্রী  আদুরি তার মোবাইলে কল  দিলে রিসিভ হয়নি। পরে আবারও ফোন দিলে তখন থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন মঙ্গলবার সৈয়দপুর - নীলফামারী বাইপাস সড়কের খালেক ফিলিং স্টেশনের সন্নিকটে একটি  ফার্নিচারের গোডাউনের পিছনে অবস্থিত একটি পুকুরের কেয়ারটেকার জনৈক জলিল পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে পুকুর পাড়ে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি  আর্তচিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুঁটে আসে। এরপর খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

    পরে অবশ্য রংপুর থেকে সিআইডির ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। আলামত হিসেবে একটি ইট, গাঁজা কাটার সরঞ্জাম, সিগারেটের বেশ কয়েকটি শেষাংশসহ সিগারেটের খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও মৃত. ব্যক্তির মাথার পিছনে আঘাত এবং কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। লাশ উদ্ধারের খবর পেয়ে মৃত. সাব্বির হোসেন কাল্লুর স্ত্রী আদুরীসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ। 

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান পুকুর পাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার রহস্য উদ্যাটনে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

     

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬