Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:৫৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:৫৮

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    পঞ্চগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:৫৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:৫৮

    পঞ্চগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

    পঞ্চগড়ে রোকেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

    বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা এলাকায় বাড়ির পাশের ডোবা ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূর বাবাসহ পরিবারের সদস্যদের দাবি তাকে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী এরশাদ আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

    নিহত গৃহবধূর পরিবার ও পুলিশের দেয়া তথ্য থেকে জানা যায়,  প্রায় ৭ বছর আগে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা এলাকার হাসির উদ্দিনের ছেলে এরশাদ আলীর সাথে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের রবিউল ইসলামের মেয়ে রোকেয়া বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী স্ত্রী ঢাকায় গার্মেন্টসে কাজ করতো। তাদের সংসারে বর্তমানে দুটি মেয়ে সন্তান রয়েছে। গত বছর করোনার শুরুতে ঢাকায় কাজ হারিয়ে স্বামী স্ত্রী ফিরে আসেন নিজ গ্রামে। জোতহাসনা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে একটি ছোট টিনের চালা ঘরে থাকতেন। ওই ঘরের পাশেই একটি মুরগি খামার করেন তারা। খামারটিতে কিছুদিন ধরে লোকসান হচ্ছিল। এছাড়া খামারের দুর্গন্ধ নিয়ে তাদের প্রতিবেশিদের সাথে ঝগড়া হতো। স্বামী স্ত্রীর মধ্যেও এ নিয়ে ঝগড়া হতো। মঙ্গলবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে তাদের ঘর সংলগ্ন ডোবায় রোকেয়ার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদরে জন্য পুলিশ তার স্বামী এরশাদকে আটক করে। এরশাদের পরিবার এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করলেও ওই গৃহবধূর পরিবার দাবি করছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় ফেলে রেখে তারা আত্মহত্যা বলে প্রচার করছে।  

    নিহত গৃহবধূর বাবা রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে এরশাদ আমাদের ফোন দিয়ে জানায় রোকেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি বাড়ির পাশের ডোবায় রোকেয়ার লাশ পাওয়া গেছে। আমরা ধারণা করছি পরিকল্পিতভাবে হত্যার পর তার লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে। আমার মেয়ে সাঁতার জানে। সে পানিতে ডুবে মারা যাওয়ার কথা না। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। 

    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, ওই গৃহবধূর লাশের প্রাথমিক সুরতহালে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হয়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬