Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে সাংবাদিক বিপুল হত্যা মামলার পাঁচ বছর পর লাশ উত্তলনের নির্দেশ
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:৩৩
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:৩৩

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    নন্দীগ্রামে সাংবাদিক বিপুল হত্যা মামলার পাঁচ বছর পর লাশ উত্তলনের নির্দেশ

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:৩৩
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:৩৩

    নন্দীগ্রামে সাংবাদিক বিপুল হত্যা মামলার পাঁচ বছর পর লাশ উত্তলনের নির্দেশ

    বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শফিউল আলম বিপুল নিহতের পাঁচ বছর পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিপুলের ঘনিষ্ঠ সহকর্মী আমিনুল ইসলাম জুয়েলসহ ৮জনকে আসামী করে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। তিনি সাংবাদিক বিপুলের ছোট ভাই ও উপজেলার বর্ষণ গ্রামের মোকছেদ আলীর ছেলে।

    আদালতের আদেশে গত ২৯ সেপ্টেম্বর নন্দীগ্রাম থানার মামলা নং ১৮ রেকর্ড করা হয়। তবে দুর্ঘটনাস্থল ও গন্তব্য বাদ রেখে মামলার অভিযোগপত্রে ঘটনাস্থল ও সময় পরিবর্তন করা হয়েছে।

    তথ্যমতে, ২০১৬ সালের ১৮ জুন সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে কালিশ-বীজরুল রাস্তার পুনাইল সীমানায় গাছের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক বিপুল। সেসময় প্রত্যক্ষদর্শী ও পরিববারের সদস্যরা জানান, রাস্তায় চলাচলরত যান চালক ও যাত্রীরা আহত বিপুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।

    সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপুল নিহতের সংবাদ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়। বিপুল দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ছিলেন। দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন ও বিপুলের লাশ দেখতে বাড়িতে গিয়েছিলেন তৎকালীন সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেছা ও থানার তৎকালীন ওসি হাসান শামীম ইকবাল। সেসময় পরিবারের পক্ষ থেকে সন্দেহ বা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত এবং ইউডি মামলা ছাড়াই সাংবাদিক বিপুলের দাফন সম্পন্ন করা হয়। সড়ক দুর্ঘটনা উল্লেখ করে মৃত্যু সনদ নিবন্ধন করেছে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ। নিহতের পাঁচ বছর পর পিটিয়ে হত্যার অভিযোগ এনে বগুড়ার আদালতে ২০২০ সালের ৬ ডিসেম্বর মামলা দায়ের করেন বিপুলের ছোটভাই রফিকুল ইসলাম।

    আদালতের আদেশে গত ২৯ সেম্পেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। সাংবাদিক বিপুলের ঘনিষ্ঠ সহকর্মী আমিনুল ইসলাম জুয়েল মামলার প্রধান আসামী। সে বর্ষণ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। অন্য আসামীরা হলেন- মান্নান, মোজাম্মেল, মজিদ, মানিক, খোকন, সাইদুল ও আবু সাইদ।

    মামলার বিবরণে বলা হয়, আসামীদের অপরাধমূলক অবৈধ কর্মকান্ড ও অসামাজিক কার্যকালাপের জন্য নিষেধ করে সাংবাদিক বিপুল। ঘটনার দিন বিকেলে কৌশলে বিপুলের মোটরসাইকেলে উঠেন প্রধান আসামী জুয়েল। নন্দীগ্রাম আসার পথে বরিন্দা পাগরাপাড়া এলাকায় বিপুলকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার গ্রহন করেছেন থানার এসআই শাহ সুলতান হুমায়ুন। এদিকে হত্যা মামলার স্বাক্ষী করায় বিব্রত আরেক সাংবাদিক। নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া বলেন, বিতর্কিত করতেই একটি পক্ষের প্ররোচনায় আমাকে মামলার স্বাক্ষী করা হয়েছে। নন্দীগ্রাম থানার তৎকালীন ওসি ও বর্তমানে বগুড়া সিআইডির সহকারি পুলিশ সুপার মো. হাসান শামীম ইকবাল বলেন, সাংবাদিক বিপুলের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পুনাইল সীমানার কিছুটা দূরে একটি ট্রাক্টর পাশ-কাটাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছিল। এপ্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, থানায় মামলা রেকর্ড হয়েছে। সত্য-মিথ্যা মামলার তদন্তে বেড়িয়ে আসবে। সাংবাদিক বিপুলের লাশ উত্তোলনের নির্দেশনা দিয়েছেন বিজ্ঞ আদালত। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত হলে যেকোনো দিন লাশ উত্তোলন করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬