শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মোটর সাইকেল শোভাযাত্রা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার প্রার্থীদের গণসংযোগ ও মত বিনিময় চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন পাওয়ায় শনিবার বিকালে বিহার ও বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা ২টি ইউনিয়নের বিভিন্ন বন্দর প্রদক্ষিণ করে।
মোটর সাইকেল শোভাযাত্রাটিতে এলাকা পরিভ্রমন করেন বগুড়া জেলা আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক হাবিবুল আলম, পৌর আওয়ামীলীগ ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বিহার ইউপি চেয়ারম্যান প্রার্থী মহিদুল ইসলাম, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম চঞ্চল, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা ও মেয়র পুত্র ফয়জুল কবির মুহিত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সভাপতি সোহেল আক্তার মিঠু, ছাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কলেজ ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা জয়, কায়েব প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি