Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বগুড়ায় এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ২১:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ২১:২৮

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বগুড়ায় এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ২১:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ২১:২৮

    বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বগুড়ায় এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

    ‘শিশুর জন্যে বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ স্লোগানে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২১ উপলক্ষে বগুড়ায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়ার উদ্যোগে সম্প্রতি দেশব্যাপী বৃদ্ধি পাওয়া বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

    রবিবার দুপুরে এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ ও সাধারণ সম্পাদক আফিয়া ইবনাতের নেতৃত্বে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হকের হাতে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্যে স্মারকলিপি টি তুলে দেন এনসিটিএফ এর নেতৃবৃন্দ। স্মারকলিপিতে শিশুদের পক্ষে বলা হয়, গত বছরের জানুয়ারী থেকে অক্টোবর-২১ পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৪’শ ৮৬ জন শিশু বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছে যা অত্যন্ত দু:খজনক ও উদ্বেগের বিষয়।

    এছাড়াও করোনাকালীন সময়ে দেশে পূর্বের তুলনায় ১৩% বেশি শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে যেখানে উত্তরাঞ্চলেই এই হার বেশি। গবেষণার তথ্যঅনুযায়ী গত এক বছরে প্রায় ২৩১ জন শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে যা অত্যন্ত দুশ্চিন্তার। তাই এনসিটিএফ বগুড়ার নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন দেশে শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধকরণে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ বাল্যবিবাহের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবিতে। 

    স্মারকলিপি প্রদান পরবর্তী একই দিন জেলা প্রশাসকের সভাকক্ষে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ৫ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এনসিটিএফ বগুড়ার আয়োজনে শিশু একাডেমী প্রাঙ্গণে আমরা শিশুরা কেমন আছি; করোনাকালীন সময়ে শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা এবং বাল্যবিবাহ শীর্ষক অনুষ্ঠিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

    প্রধান অতিথির বক্তব্যে এসময় জিয়াউল হক বলেন, আজকের শিশুরাই আগামীর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কারিগর। তারা যে আজ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়েছে এটি একটি ইতিবাচক পরিবর্তন। শিশুদের অধিকার নিশ্চিতকরণসহ তাদের বিকাশে বগুড়াতে সার্বিক কাজে তিনি শিশুবান্ধব হিসেবেই সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার সাংবাদিক সঞ্জু রায় এবং পারমিতা ভট্টাচার্য স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর চারুকলা প্রশিক্ষক মৌসুমী রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হয়েছে সোহাগ রায়, ২য় হয়েছে মাধুর্য্য ভৌমিক কৃপা এবং ৩য় স্থান অর্জন করেছে রুবাইয়া নুশরাত রিশা। দিনব্যাপী কর্মসূচীতে এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ বগুড়ার সহ-সভাপতি যারিন সুবাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক, চাইল্ড পার্লামেন্ট সদস্য তাবাচ্ছুম নাহার দিয়া  প্রমুখ।

    উল্লেখ্য, শিশু অধিকার বাস্তবায়ন, শিশুদের দাবি আদায় এবং শিশু অধিকার পরিস্থিতি পরিবীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে এনসিটিএফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল পার্টনার অপরাজেয় বাংলাদেশ এবং ইয়েস বাংলাদেশের মাধ্যমে সারাদেশে একযোগে কাজ করে চলেছে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬