Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১ ১৬:০৫
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১ ১৬:০৫

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    পোরশায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১ ১৬:০৫
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১ ১৬:০৫

    পোরশায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নওগাঁর পোরশায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি শামসুল হোদা মন্ডল। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলার সারাইগাছী বাজারে পোরশা মডেল প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে উপজেলার বাংধারা গ্রামের আব্দুর রউফ মন্ডলের ছেলে ভুক্তভোগি শামসুল হোদা মন্ডল লিখিত বক্তব্যে বলেন, পোরশা উপজেলার তাতিপাড়া মৌজায় ৩০০দাগে সাড়ে ৬শতক জমি ক্রয় সূত্রে তার ছেলে ছলেমান মন্ডল মালিক। যার খতিয়ান নং ৬০। ছলেমান ১৯৯৮সালের ৯ই ফেব্রুয়ারী পোরশা সাব রেজিস্ট্রি অফিসে একই এলাকার বড়বই গ্রামের অছির উদ্দীনের ছেলে ইদ্রিস আলীর থেকে ক্রয় করে ৩৯০নং দলিল মূলে মালিক হন। ঐ জমির পাশাপাশি সেখানে তার আরও ৪৮শতক জমি রয়েছে। যেগুলোর মালিক তিনি, তার স্ত্রী ও অন্যান্য সন্তান। তবে এই ৪৮শতক জমি ভিন্ন ভিন্ন খতিয়ান ও দাগের। ছলেমানের তাতিপাড়া মৌজার ৬০নং খতিয়ানের ৩০০নং দাগের সাড়ে ৬শতক জমির সাথে ৪৮শতক জমি সম্পূর্ণই আলাদা।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগি শামসুল হোদা মন্ডল আরও বলেন, টাকার বিশেষ প্রয়োজনে ২০১৩সালে ১৫হাজার টাকার বিনিময়ে মোট সাড়ে ৫৪শতক জমি তিনি স্থানীয় আদিবাসী পাড়ার মৃত বন্ধিনাথের ছেলে শ্রীমতি ফুলমনি টুডুর নিকট খায়খালাসি দেন। লিখিত কোন প্রকার চুক্তিনামা না থাকলেও ৭বছর উক্ত জমিতে ধান চাষ করে খেয়ে তাদেরকে জমি ছেড়ে দিতে হবে বলে মৌখিকভাবে চুক্তি ছিল। সে হিসাবে চলতি আমন মৌসুমের শুরুতে জমির মালিকের পক্ষে শামসুল হোদা মন্ডল খায়খালাসি গ্রহিতা শ্রীমতি ফুলমনি টুডুকে ডেকে জমি ছেড়ে দেওয়ার তাগাদা দিলে উপস্থিত সময়ে সে উক্ত জমি ছেড়ে দিতে সম্মত হন। বর্ষার শুরুতে শামসুল তার জমিতে আমন মৌসুমের চাষাবাদ করতে গেলে শ্রীমতি ফুলমনি টুডু তাকে চাষাবাদ করতে বাধা দেয় এবং মারমুখি হয়। এতে শামসুল হোদা মন্ডলের ছেলে ছলেমান মন্ডল বাদী হয়ে ১২জনকে বিবাদী করে পোরশা থানায় গত ১৭ই জুন একটি মামলা করেন। ঐ মামলার প্রেক্ষিতে বিবাদীগন ভবিষ্যতে এমন ভূল আর করবেন না মর্মে আদালতে মুচলেকা দিয়ে ঐ মামলা থেকে অব্যাহতি পান।

    ভুক্তভোগি শামসুল হোদা মন্ডল বলেন, মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর এখনও তারা জমিতে গেলে বাধা দিয়ে জমি দখলের চেষ্টা করছে। বর্তমানে ঐ জমি দখল নেওয়ার জন্য শ্রীমতি ফুলমনি টুডু একটি ভুয়া বায়নাপত্র দেখাচ্ছে। ঐ ভূয়া বায়নাপত্রে আমাকে লিখিতা বানানো হয়েছে। সেখানে আমার জাল স্বাক্ষর করেছে তারা। তাছাড়া ঐ বায়নাপত্রের তফসিলে ৬০নং খতিয়ানের ৩০০নং দাগে ৫০শতক জমি দাবি করা হয়েছে। অথচ ঐ খতিয়ানের ঐ দাগে মাত্র সাড়ে ৬শতক জমির মালিক আমার ছেলে ছলেমান মন্ডল। 

    বায়নাপত্র সূত্রে জমির মালিক দাবি করা শ্রীমতি ফুলমনি টুডু ঐ বায়নাপত্র সঠিক দাবি করে বলেন, ঐ জমির মালিক শামসুল হোদা মন্ডল, আমি তাকে টাকা দিয়েছিলাম আর তিনিই স্বাক্ষর করেছিলেন।

    এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান বলেন, মামলা হওয়ার আগে ও পরে বিষয়টি নিয়ে অনেকবার থানায় বসা হয়েছে। কিন্তু মানামানি না হওয়ায় সেটি এখন পর্যন্ত সমাধান হয়নি।

    উক্ত সংবাদ সম্মেলনে শামসুল হোদা মন্ডলের ছেলে ছলেমানসহ তার পরিবারের অন্যান্য সদস্য এবং পোরশা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।     

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬