Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরের পল্লীতে চালককে গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১ ২৩:৪৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১ ২৩:৪৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরের পল্লীতে চালককে গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১ ২৩:৪৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১ ২৩:৪৭

    সৈয়দপুরের পল্লীতে চালককে গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই

    নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে এক সড়কে চালককে ছুরিকাঘাতে গুরুতর জখম করে একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে।

    শনিবার দিনগত গভীর রাতে ঢেলাপীর-তারাগঞ্জ  উপজেলা পাকা সড়কের  সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মৌয়াবাড়ী বিলের সন্নিকটে ওই মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।  দুর্বৃত্তদের মোটরসাইকেল চালক ও দুই আরোহীকে বেদম মারপিট করাসহ ধাঁরালো ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে। বর্তমানে মোটরসাইকেলের মালিক আবু বক্কর গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা গেছে,  সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা দর্জিপাড়ার ব্যবসায়ী আলী হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৭)। সে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় হামুরহাটে বাবার  ব্যবসা  দেখাশুনা করেন। ঘটনার দিন গত শনিবার  তিনি  (আবু বক্কর সিদ্দিক) ব্যক্তিগত কাজে তাঁর সঙ্গীয় জনৈক নয়ন (২৫) ও নিশাদকে (২২) সঙ্গে  নিয়ে রংপুরের তারাগঞ্জহাট যান। এরপর  রাত আনুমানিক ১২টার দিকে সেখান থেকে মোটরসাইকেলে করে খালিশা দর্জিপাড়ার বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা তারাগঞ্জ - ঢেলাপীর উপজেলা সড়কের মৌয়াবাড়ী বিলের সন্নিকটে পৌঁছলে মুখোশপড়া ১২/১৩ জনের একদল দুর্বৃত্ত সড়কে রশি দিয়ে বেরিকেট দিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক ও দুই আরোহীকে বেদম মারপিট ও ধাঁরালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেলটি ছিনিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের আর্তচিৎকারে  দ্রুত ছুঁটে এসে  দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত আবু বক্করসহ অপর দুইজনকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর জখমপ্রাপ্ত আবু বক্করকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাম হাতে আটটি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে।  অপর আহত নয়ন ও নিশাদকে তারাগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে গতকাল রোববার সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায়, দুর্বৃত্ত কর্তৃক মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬