Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে নৌকার মাঝি হতে ১৬ প্রার্থীর দৌড়-ঝাঁপ
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:১০
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:১০

    আরো খবর

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    নন্দীগ্রামে নৌকার মাঝি হতে ১৬ প্রার্থীর দৌড়-ঝাঁপ

    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:১০
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:১০

    নন্দীগ্রামে নৌকার মাঝি হতে ১৬ প্রার্থীর দৌড়-ঝাঁপ

    বগুড়ার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার নন্দীগ্রামে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান ১৬ জন প্রার্থী। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ সবগুলো ইউনিয়নে বর্ধিত সভা করে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করেছে।

    এদিকে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। লকডাউন তুলে নেওয়ার পর নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর থেকেই উজ্জ্বীবিত হয়ে উঠেছে নন্দীগ্রাম উপজেলার রাজনীতির মাঠ। প্রার্থীরা বিভিন্ন প্যানা, পোষ্টারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কূশল বিনিময় এবং অনুদান প্রদান করে চলেছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, আমরা ৫টি ইউনিয়নে বর্ধিত সভা করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা করে তা জেলা আওয়ামী লীগের কাছে দিয়েছি। এ তালিকায় উপজেলার বুড়ইল ইউনিয়নে ৪ জন, নন্দীগ্রাম ইউনিয়নে ৩ জন, ভাটরা ইউনিয়নে ৪ জন, থালতা মাঝগ্রাম ইউনিয়নে ২ জন ও  ভাটগ্রাম ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করায় বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে বলে জানা যায়।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন প্যানা, পোষ্টারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কূশল বিনিময় এবং অনুদান প্রদান করছে।

    গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে শুধু ৩নং ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীী মোরশেদুল বারী নৌকা প্রকীকে জয় লাভ করেছিল। বাকি ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করে। এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নন্দীগ্রামের সবগুলো ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হবে বলে আশা ক্ষমতাসীন আওয়ামী লীগের।

    আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন-উপজেলার  বুড়ইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আলো, উপজেলা স্বাচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন ও মোজাম্মেল হক। নন্দীগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা। ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী, আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র আব্দুল্লাহেল বাকি ও মজনুর রহমান। থালতা মাঝগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান নান্টু। ভাটগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, আওয়ামী লীগ নেতা রেজাউৎদৌলা ববি ও তারেক হোসেন।

    জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপÍ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল। তাই এ দলে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন। তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬