Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে মিনিবাস দূর্ঘটনায় নিহত ২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:২৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:২৪

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মিনিবাস দূর্ঘটনায় নিহত ২

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:২৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ০০:২৪

    সৈয়দপুরে মিনিবাস দূর্ঘটনায় নিহত ২

    নীলফামারীর সৈয়দপুরে এক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২৫/৩০জন আহত হয়েছে।

    রোববার বিকেল সোয়া তিনটার দিকে নীলফামারী - সৈয়দপুর বাইপাস সড়কে ধলাগাছ এলাকায় মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ দূর্ঘটনাটি সংঘটিত হয়। নিহতের মধ্যে একজন হচ্ছেন পথচারী ও মরিয়ম চক্ষু হাসপাতালের গাড়ি চালক শহিদুল ইসলাম (৪৫) এবং অপরজন মিনিবাস যাত্রী মনছুর আলী (৫৯)।

    পুলিশ ও বাস যাত্রী সূত্রে জানা গেছে, ঘটনার দিন  রোববার ফাহিম এন্টারপ্রাইজের একটি গেটলক মিনিবাস (নম্বর: ঢাকামেট্টো-জ-১৪-০১৯৪) রংপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। মিনিবাসটি বিকেলে আনুমানিক পৌণে তিনটার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছে। পরে সেখানে যাত্রী নামিয়ে দিয়ে ও তুলে আবারও ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময়  মিনিবাসটি সৈয়দপুর- নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় প্রথমে পথচারী মরিয়ম চক্ষু হাসপাতালের গাড়ি চালক শহিদুল ইসলামকে (৪৫) চাপা দেয়। এরপর মিনিবাসটির চালক গাড়ির গতি আরো বাড়িয়ে দিলে কিছু দূর যাওয়ার পর  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মিনিবাসটির সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে পাশে খাদে পড়ে উল্টে যায়।

    এ দূর্ঘটনার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী  ও সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা দ্রুত দূর্ঘটনাস্থলে পোঁছে মিনিবাসের ভেতরে আটকেপড়া  বাস যাত্রী উদ্ধার করেন। পরে এ দূর্ঘটনায় আহত যাত্রীদের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপতালে নিয়ে যায়।

    দূর্ঘটনায় বাসটির কমপক্ষে ২৫/৩০জন যাত্রী কমবেশি আহত হয়। মিনিবাসটির চাপায় নিহত পথচারী শহিদুল ইসলাম রংপুর মহানগরের পাকপাড়া কেসি রায় রোডের রমজান আলী ছেলে। আর মিনিবাসটির যাত্রী নিহত  মনছুর আলী দিনাজপুরের কাহারোল উপজেলা পূর্ব মল্লিকনগর গ্রামের ওমর আলী ছেলে বলে জানা গেছে।

    ওই মিনিবাসের যাত্রী ঠাকুরগাঁওয়ের দোকান কর্মচারী মো. নুরুজ্জামান  অভিযোগ করেন, তিনি ওই বাসে রংপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। রংপুর থেকে যাত্রা শুরুর পর থেকে মিনিবাসটির চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচিছলেন। একই ধরনের অভিযোগ করেন বাসযাত্রী পঞ্চগড়ের  শিক্ষার্থী হাবিবুর রহমান (২২), সাঈদ (৪৫) ও দিনাজপুরের নাছিমা বেগম (৩২)।          

    সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবিাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. ওমেদুল হাসান জানান, দূর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে ২৩ জনকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬