Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মানববন্ধন
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:০৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:০৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:০৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:০৭

    বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মানববন্ধন

    ‘আমার এ দেশ সব মানুষের’ স্লোগানে কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির আয়োজনে সোমবার বেলা ১১টায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করা হয়। মানববন্ধনে কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধনে বগুড়া জেলা সমন্বয় কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালু বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক হামলা চালিয়ে শান্তিপূর্ণ সোনার বাংলাকে অস্থিতিশীল করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে স্বাধীন করতে সকল মানুষ ধর্ম-বর্ণ নির্মিশেষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে। এদেশে বসবাসকারী সকল মানুষের জন্য নিরাপদ স্থল। এখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে। যে যার ধর্ম পালন করে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

    কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, আমাদের সকলে মিলে শান্তিময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতার বিষ সমাজ থেকে দূর করতে হবে সকলের সম্মিলিত প্রয়াসে। যারাই সাম্প্রদায়িকতার নামে নাশকতা, অরাজকতার চেষ্ঠা করবে তাদেরকে সকলে মিলে সমাজ থেকে উৎখাত করতে হবে। প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য হলো পুলিশই জনতা- জনতাই পুলিশ বাস্তবায়ন করা। যাতে সাধারণ মানুষ তার কাঙ্খিত সেবা পুলিশের মাধ্যমে খুব সহজে অর্জন করতে পারে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে দেশের মানুষের মাঝে অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে।

    কমিউনিটি পুলিশিং বগুড়া শহর শাখার সভাপতি আমিনুল ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, মাহমুদ সোবহান মিন্নু, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, আব্দুল লতিফ, গোলাম সাকলাইন বিটুল, পৌর কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, মহিলা কাউন্সিলর ফারুক সখিনা শিখা, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, মানবাধিকার কর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের বিধান সিংহ, শহর আওয়ামীলীগ নেতা এডোনিস তালুকদার বাবু, মৌমাছি খেলাঘরের সভাপতি মাসুদুর রহমান রানা, গ্রুপ থিয়েটার কেন্দ্রীয় কমিটির সদস্য নিভা রানী সরকার, সংস্কৃতি কর্মী আতিকুর রহমান মিঠু, সাদেকুর রহমান সুজন, বিকে সরকার লালন, অলোক পাল, আব্দুল মোবিন জিন্নাহ, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, স্বপ্না চৌধুরী, নাজমা পারভিন, বিলাসী রানী সরকার, জাকিয়া সুলতানা আলেয়া, রুমানা আজিজ রিংকি, এনামুল জাহিদ তিতাস, মাসুকুর রহমান সুরুজ, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, হাসনা বানু। এসময় মানবন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করেছেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬