Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ভয়ারহ আগুনে তিন পরিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৭:০০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৭:০০

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে ভয়ারহ আগুনে তিন পরিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৭:০০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৭:০০

    সৈয়দপুরে ভয়ারহ আগুনে তিন পরিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই

    নীলফামারীর সৈয়দপুরে এক পল্লীতে ভয়াবহ আগুনে তিনটি পরিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই হয়ে গেছে।

    মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষণপুর চড়কপাড়া গ্রামের মীরাপাড়ায় ওই অগ্নিকান্ড সংঘটিত হয়।  আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার বেশি হবে  বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের উল্লিখিত এলাকার রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ইজাব উদ্দিন শেখ (৭০)। ঘটনার দিন রাতে গত মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে একটি  টিনের চালা ঘরের মধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেয়া অবস্থায় ছিল।  রাত আনুমানিক সোয়া ১১টার দিকে সেখান থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আর এ আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে ইজাব উদ্দিন শেখের গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে গৃহকর্তা ইজাব শেখ এবং তাঁর দুই ছেলে বাদশা শেখ ও মুফতি খোকন শেখের চারটি আধাপাকা  টিনসেট বাড়ির ঘরের মধ্যে  থাকা  নগদ পাঁচ লাখ টাকা, মূল্যবান কাপড়-চোপড়, দুইটি টিভি, দুইটি ফ্রিজ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, তৈজসপত্র, চালসহ সব কিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে পরিবার তিনটি সংসারের সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা ইজাব উদ্দিন শেখ ডান হাতে ও গৃহপালিত গরু-ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। এ আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা পরণের কাপড় - চোপড় ছাড়াই কোন কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে পরিবার তিনটির প্রায় ৩০ লাখ টাকার  বেশি বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে দাবি করা  হয়। বর্তমানে আগুনের ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের ফায়ার লিডার মাধব চন্দ্র রায় জানান, বৈদ্যূাতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। আর এ আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে ।

    এদিকে,  আগুনের তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে যাওয়ার খবর পেয়ে সকালে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময়  সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোখছেদুল মোমিন তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের  সদস্যদের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবিসহ নগদ অর্থ প্রদান করেন। অন্যদিকে,  সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারিভাবে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৪টি কম্বল ও  ৮ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও বাঙ্গালীপুর ইউনিয়নের (ইউপি) সাবেক সদস্য  (মেম্বার) সাইদুল হক বাবলুও ব্যক্তিগত নগদ অর্থ সহায়তা দেন।   

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬