Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ৪ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২০:২২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২০:২২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় ৪ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২০:২২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২০:২২

    বগুড়ায় ৪ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
    বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় কর্তৃক স্কুল ছাত্র বিকাশ চন্দ্র এর হত্যার বিচার, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণ, গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে ঐতিহাসিক সাতমাথায় আজ শুক্রবার বেলা ১১ টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
     
    উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং পরিচালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান। এসময় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ রাজ, কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান,দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম আকিব,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ সুজন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, আজিজুল হক কলেজ সংসদের সভাপতি আরমানুর রশিদ আকাশ, পৌর শাখার যুগ্ন আহ্বায়ক মিলন হোসেন প্রমুখ।
     
    এসময় বক্তারা বলেন, "বগুড়া'র শজিমেক হাসপাতালের  ওয়ার্ড বয় আসাদুর রহমান ওরফে ধলু মাত্র ৫০ টাকা বকশিসের জন্য করে অক্সিজেন মাক্স খুলে নিয়ে বিকাশ চন্দ্র দাস কে হত্যা করে। ঘটনার সময় ধলুকে অন্যান্য রুগীর স্বজনরা আটক করে কিন্তু সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের হাত থেকে অপরাধী কে ছিনিয়ে নিয়ে পালাতে সাহায্য করে। এর সাথে যে কয়জন আনসার সদস্য জড়িত তাদের সবাইকে চাকুরিচূত্য করতে হবে। ইতমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে। আমরা এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কে ধন্যবাদ জানাই এবং একই সাথে তাকে আদালতের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তারা যেন সঠিক তদন্ত রিপোর্ট দেয়। রিপোর্টটি যেন আই ওয়াশ না হয়। শজিমেক হাসপাতালের দালাল মুক্ত করতে ব্যবস্থা নিতে হবে। একই সাথে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা কর্মচারির ড্রেস নির্ধারণ করতে হবে, যাতে করে সহজেই যেন সাধারণ মানুষ বুঝতে পারে যে, কে ডাক্তার ও কে কোন শাখায় কর্মরত কর্মী।"
     
    বক্তারা আরো বলেন, "গত কয়েকদিন আগে জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি পেয়েছে তা কমাতে হবে এবং এর কারণে যে প্রতিটি গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করা হয়েছে তা প্রত্যাহারের দাবি করেন ও সকল শিক্ষার্থীর জন্য সকল প্রকার গণপরিবহনে হাফ ভাড়া করতে হবে বলে দাবি করেন। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পেয়েছে তা কমানোর দাবি করেন এবং ভোক্তা অধিকার পরিষদের মাধ্যমে কার্যকরি বাজার মনিটরিং এর ব্যবস্থা করতে বলেন ও খোলাবাজার নীতি বন্ধ করতে বলেন। একই সাথে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন উপরে উল্লেখিত দাবিগুলো যদি সরকার না মেনে নেন, তাহলে ছাত্র ইউনিয়ন তার সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে ও দেশে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলছে তা উচ্ছেদ করার জন্য জনগণ কে সংগঠিত করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে।"
     
    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬