Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ডাকাতি: বিদেশি পিস্তল, ধারালো অস্ত্রসহ ঢাকায় গ্রেফতার ৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় ডাকাতি: বিদেশি পিস্তল, ধারালো অস্ত্রসহ ঢাকায় গ্রেফতার ৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০২

    বগুড়ায় ডাকাতি: বিদেশি পিস্তল, ধারালো অস্ত্রসহ ঢাকায় গ্রেফতার ৫

    বগুড়ার গাবতলী উপজেলায় নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে একরাতে তিন মার্কেটে ডাকাতির ঘটনায় বিদেশি পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র ও লুট করা মালামালসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

    রোববার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও বগুড়ার র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা আশুলিয়া থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে গ্রেফতার করে। এর আগে ৬ নভেম্বর (শনিবার) গভীর রাতে বগুড়া গাবতলীর দূর্গাহাটা বাজারে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঐ তিন মার্কেটের ৯টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ৭ নভেম্বর  (রোববার) ক্ষতিগ্রস্থ দোকানের মালিকদের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করা হয়।

    গ্রেফতাররা হলেন- ডাকাত দলের প্রধান টাঙ্গাইলের ৩৫ বছর বয়সী দেলোয়ার হোসেন, তার সহযোগী ২৮ বছর বয়সী আব্দুল হালিম মিয়া জুয়েল, ময়মনসিংহের ৫৬ বছর বয়সী আলী হোসেন, নাটোরের  ২০ বছর বয়সী সুমন মুন্সী ও ৩৫ বছর বয়সী হুমায়ুন কবির।

    গ্রেফতারদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি বোল্ড কাটার, ২ টি রাম দা, ৩টি শাবল, ২টি চাকু, ১টি কাঁচি, ১০টি লাঠি, ১টি হাতুড়ি, ১টি টর্চ লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে গাবতলীর দূর্গাহাটা বাজার থেকে লুট হওয়া অনেক মালামাল উদ্ধার করা হয়। 

    জানা গেছে, ৬ নভেম্বর গভীর রাতে গাবতলীর দূর্গাহাটা বাজারে একদল ডাকাত ট্রাকযোগে প্রবেশ করে। তারা ওই বাজারের মরহুম আলহাজ্ব কদ্দুস মুন্সি সুপার মার্কেট, পুকুর পাড় ও মসজিদ মার্কেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঐ সময় মার্কেটগুলোর নৈশ প্রহরী লুৎফর রহমান, রফিকুল ইসলাম ও খাদেম আলীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। পরে তারা মরহুম আলহাজ্ব কদ্দুস মুন্সি সুপার মার্কেটে প্রবেশ করে নিউ আপন জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ ৫ লাখ টাকা, সুমাইয়া কোকারিজ থেকে এলইডি টিভি, বিভিন্ন মালামাল ও নগদ অর্থসহ মোট ৬ লাখ টাকা, নগর পল্লী ফ্যাশন থেকে ১ লাখ টাকার বিভিন্ন কাপড়, বেবি ফুড এন্ড টেলিকম দোকান থেকে মোবাইলসহ ১ লাখ ৩০ হাজার টাকা মালামাল ও প্রেমা কসমেটিকস থেকে ৬২ হাজার টাকার মালামাল ডাকাতি করে। ডাকাতরা পুকুরপাড় মার্কেটে প্রবেশ করে মা-বাবা টেলিকম থেকে ৫০টি মোবাইলসহ ১ লাখ টাকার বিভিন্ন মালামাল, মানিক ট্রেডার্স থেকে ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল, ভাই বোন টেলিকম থেকে ১ লাখ ২০হাজার টাকার মালামাল লুট করে। এবং মসজিদ মার্কেটের মেহেদী ট্রেডার্স থেকে ২০ হাজার টাকার জুতা-সেন্ডেল লুট করে।

    বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান বিভিন্ন পেশার আড়ালে ডাকাতিই তাদের মূল পেশা। তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা ঢাকা সাভার এবং সাভারের আশেপাশে এলাকায় বসবাস করেন। এই ডাকাত দলের সদস্য সংখ্যা ১২ থেকে ১৫ জন। ইতোপূর্বে তারা ঢাকা, মানিকগঞ্জ, কালামপুর, বগুড়া, টাঙ্গাইল, সিংগাইর এবং সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে ডাকাতি করেছেন।

    র‌্যাব কর্মকর্তা মো. সোহরাব আরও বলেন, গাবতলীর দূর্গাহাটা বাজারের ডাকাতিতে ১২ জন অংশ নেন বলে তারা স্বীকার করেন। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতার ও লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬