Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নেই নৌকা প্রতীক, সবাই তাই স্বতন্ত্র প্রার্থী
    বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:৪২
    বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:৪২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নেই নৌকা প্রতীক, সবাই তাই স্বতন্ত্র প্রার্থী

    বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:৪২
    বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:৪২

    নেই নৌকা প্রতীক, সবাই তাই স্বতন্ত্র প্রার্থী

    চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে নৌকা প্রতীক দিয়ে দলীয়প্রার্থী নির্বাচন করলেও দিনাজপুর বিরামপুর উপজেলায় আসন্ন ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বিনাইল ইউনিয়নের দলটি কোনো প্রার্থীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেননি। এতে ওই ইউনিয়নটি নৌকামার্কা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের নেতাদের দাবি স্বচ্ছপ্রার্থী না থাকা এবং আগের নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় এবার তাদের নৌকার মনোনয়ন দেওয়া হয়নি।

    উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বিনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ঘোড়া মার্কা, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হামিদুর রহমান চশমা মার্কা নিয়ে নির্বাচন করছেন। তারা দুজনই এবার নৌকা প্রতীক চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। এ ছাড়া ইউনিয়নের নতুন মুখ হিসেবে মো. হুমায়ন কবির বাদশা (আনারস মার্কা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ২৭২ জন। তাদের মধ্যে ৮ হাজার ১৮৮ জন পুরুষ এবং ৮ হাজার ৮৪ জন নারী রয়েছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বিনাইল ইউপিতে আওয়ামী লী থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় মো. আব্দুর রউফ মিন্টুকে। দলের শৃংঙ্খলা ভেঙে সেই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মো. শহিদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হামিদুর রহমান। এ ছাড়া বিএনপি প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম অবুল ধানের শীষ প্রতীকে নির্বাচনের অংশগ্রহণ করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রউফ মিন্টুকে হারিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম জয়লাভ করেন।

    এবার কেন নৌকা প্রতীক চাননি এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক নৌকা মার্কার প্রার্থী আব্দুর রউফ মিন্টু বলেন, গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই সময় দলের দেওয়া প্রতীকের বিরুদ্ধে দুই জন কাজ করায় আমি হেরে গেছি। এবার প্রার্থীতা চাইলে আবারো সেই অবস্থা হবে। দলের মধ্যে বিভেদ বাড়বে।

    বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, এবার ওই ইউনিয়ন থেকে দুইজন নৌকা প্রতীকের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। তারা দুজনেই গতবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় এবার তাদের নৌকা প্রতীকের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা সম্ভব হয়নি। এ কারণে এবার ইউনিয়নে দলীয় কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।

    এদিকে, উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর রয়েছেন।
      

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬