Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:১৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:১৩

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:১৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:১৩

    সৈয়দপুরে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই

    নীলফামারীর সৈয়দপুরে ফিল্মি স্টাইলে এক ডিম ব্যবসায়ীর একটি পিকআপ থামিয়ে পিকআপে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।

    রোববার সকাল পৌণে নয়টায় দিকে শহরের উপকন্ঠে ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া টাকাগুলো হচ্ছে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোর নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলামের (কাল্লু) বলে জানা গেছে। 

    জানা যায়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোর নামের একটি ডিম ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডিম সংগ্রহের কাজে নিয়োজিত পিকআপের ড্রাইভার মো. আব্দুল বারেক এবং তাঁর সহকারি মো. আতিকুল ইসলাম ও আশফাকুল আলম। ঘটনার দিন রোববার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে তারা একটি পিকআপ নিয়ে ডিম সংগ্রহের জন্য সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে দহলা ব্রীজ সংলগ্ন গোডাউন থেকে লালমনিরহাটে পাটগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তাদের পিকআপে একটি ব্যাগের মধ্যে ডিম ক্রমের ২ লাখ ৮৫ হাজার টাকা ছিল। সকাল আনুমানিক পৌণে নয়টার দিকে তারা পিকআপটি নিয়ে ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি পিছন থেকে এসে তাদের পিকআপটির গতিরোধ করে। এ সময় তারা (ছিনতাইকারী) প্রথমে সাইড দেওয়া নিয়ে  পিকআপ ড্রাইভার আব্দুলবারেকের সঙ্গে তুমুল বাকবিতন্ডায় জড়ায়। পরে তারা কোন কিছু বুঝে ওঠার আগেই পিকআপ ড্রাইভারের বুকে একটি পিস্তল ঠেকিয়ে পিকআপের মধ্যে ব্যাগে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনার পর পিকআপ ডাইভার আব্দুল রাবেক সঙ্গে সঙ্গে মালিক শফিকুল ইসলাম কাল্লুকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে মালিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

    আব্বাস ভ্যারাইটিস স্টোরের স্বত্ত্বাধিকারী মো. শফিকুল ইসলাম কাল্লু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শ্বাসকষ্ট জনিত কারণে কিছুটা শারীরিকভাবে অসুস্থ থাকায় থানায় কোন অভিযোগ করতে পারেনি। তবে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি ।
    প্রসঙ্গত, এর আগে গত ২২ নভেম্বর শহরের সৈয়দপুর - পার্বতীপুর রোড়ের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপ থেকে ৬১ হাজার ৫শ’ টাকা ছিনতাই হয়।

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬